বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ২৮ জানুয়ারি (বুধবার) রাজশাহী সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপিনেতা মিনুর বাস ভবনে এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত। তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি ২৮ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো রাজশাহীর জনসমক্ষে তুলে ধরবেন। সফরসূচি নিয়ে শাহীন সৈকত বলেন, আগামী ২৮ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়া

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ২৮ জানুয়ারি (বুধবার) রাজশাহী সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপিনেতা মিনুর বাস ভবনে এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত। তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তিনি ২৮ জানুয়ারি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সৈয়দ শাহীন সৈকত বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনী অঙ্গীকারগুলো রাজশাহীর জনসমক্ষে তুলে ধরবেন। সফরসূচি নিয়ে শাহীন সৈকত বলেন, আগামী ২৮ তারিখ দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। পরবর্তীতে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশগ্রহণ করবেন তিনি। নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow