বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বাকশীমূল এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আর্জেন্টিনার সমর্থকসহ তিন যুবককে আটক করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। এ সময় নম্বরবিহীন একটি নতুন প্রাইভেটকার জব্দ করা হয় এবং আরও দুই যুবক পালিয়ে যান। রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমূল উত্তরপাড়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের একটি ভিডিও সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও মাদকসেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা বাধা দিলে অনেক সময় মাদক কারবারিদের হুমকির মুখে পড়তে হয়। এছাড়া বিভিন্ন এলাকা ও শহর থেকে মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে এসে সীমান্ত এলাকায় মাদক সেবন করে থাকে কিছু যুবক। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাড়িতে যাওয়ার পথে বাকশীমূল চৌমুহনী এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকারের গতিরোধ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ি থ

বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী বাকশীমূল এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আর্জেন্টিনার সমর্থকসহ তিন যুবককে আটক করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন। এ সময় নম্বরবিহীন একটি নতুন প্রাইভেটকার জব্দ করা হয় এবং আরও দুই যুবক পালিয়ে যান।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকশীমূল উত্তরপাড়া চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের একটি ভিডিও সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও মাদকসেবনের অভিযোগ রয়েছে। স্থানীয়রা বাধা দিলে অনেক সময় মাদক কারবারিদের হুমকির মুখে পড়তে হয়। এছাড়া বিভিন্ন এলাকা ও শহর থেকে মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে এসে সীমান্ত এলাকায় মাদক সেবন করে থাকে কিছু যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন ব্যক্তিগত গাড়িতে করে নিজ বাড়িতে যাওয়ার পথে বাকশীমূল চৌমুহনী এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকারের গতিরোধ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ি থেকে নেমে দুই যুবক পালিয়ে যায়। পরে চালকসহ তিন যুবককে আটক করে বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের কয়েকজনের গায়ে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। আটক ব্যক্তিরা প্রথমে ভুল পরিচয় দেওয়ায় তাদের প্রকৃত পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,সংসদ সদস্য মহোদয় একটি প্রাইভেটকারসহ তিন যুবককে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। আরও দুইজন পালিয়ে গেছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করা। সেই লক্ষ্যেই নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। আমার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি থাকব। মাদকের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসন থেকে নির্বাচিত হওয়ার পর থেকেই হাজী জসীম উদ্দিন মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন। এরপর থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow