বুড়িচংয়ে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন এডহক কমিটি গঠন

কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন পাঁচ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সমিতির ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে পূর্ণমতি মন্সুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ কাউসার রহমান শাহীনকে সভাপতি এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি মো. আব্দুল গফুর। সভায় খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. আব্দুর রহমান এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতির প্রাপ্য অর্থের চ

বুড়িচংয়ে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন এডহক কমিটি গঠন

কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন পাঁচ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সমিতির ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে পূর্ণমতি মন্সুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ কাউসার রহমান শাহীনকে সভাপতি এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি মো. আব্দুল গফুর।

সভায় খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মো. আব্দুর রহমান এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।সভায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতির প্রাপ্য অর্থের চেকও তাদের হাতে তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, চলতি কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমিতির কার্যক্রম গতিশীল রাখা এবং পরবর্তী ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে এডহক কমিটি গঠন করা প্রয়োজন হয়ে পড়ে। পরে উপস্থিত শিক্ষক ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—নিমসার তাহেরা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মো. মোস্তাফিজুর রহমান এবং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ূন কবির বাবুল মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন ভূঁইয়া।এ সময় বুড়িচং উপজেলার সমিতির আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি মো. আরিফ কাউসার রহমান শাহীন উপস্থিত শিক্ষক, সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, সমিতির আগামী ত্রিবার্ষিক সম্মেলন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। সম্মেলনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী মো. জসিম উদ্দিন জসিমকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow