বৃত্তি পরীক্ষায় দেশসেরা সাবিহা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থী সাবিহা সুলতানা। বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে সে।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ইক্বরা একাডেমির হলরুমে ইক্বরা একাডেমির আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।  সাবিহা সুলতানা (৯) উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের শিক্ষক আব্দুস সামাদের মেয়ে। সে স্থানীয় ইক্বরা অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।  শিক্ষকের পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষার্থী ছোটোবেলা থেকেই পড়াশোনায় বেশ অধ্যবসায়ী ও মনোযোগী। নিয়মিত পড়াশোনা ও মা-বাবা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে সে জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  মেয়ের এমন অর্জনে আবেগাপ্লুত বাবা মো. আব্দুস সামাদ বলেন, আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা ও মেয়ের নিরলস পরিশ্রমের ফলে আজ সে সারা দেশে প্রথম হয়েছে। আমি চাই সে ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করুক। আমি তার

বৃত্তি পরীক্ষায় দেশসেরা সাবিহা
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থী সাবিহা সুলতানা। বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে সে।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ইক্বরা একাডেমির হলরুমে ইক্বরা একাডেমির আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হয়।  সাবিহা সুলতানা (৯) উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের শিক্ষক আব্দুস সামাদের মেয়ে। সে স্থানীয় ইক্বরা অ্যাকাডেমির চতুর্থ শ্রেণির ছাত্রী। তার এ সাফল্যে পরিবার, বিদ্যালয় ও এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।  শিক্ষকের পরিবারে বেড়ে ওঠা এই শিক্ষার্থী ছোটোবেলা থেকেই পড়াশোনায় বেশ অধ্যবসায়ী ও মনোযোগী। নিয়মিত পড়াশোনা ও মা-বাবা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলে সে জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  মেয়ের এমন অর্জনে আবেগাপ্লুত বাবা মো. আব্দুস সামাদ বলেন, আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিকতা ও মেয়ের নিরলস পরিশ্রমের ফলে আজ সে সারা দেশে প্রথম হয়েছে। আমি চাই সে ভবিষ্যতে আদর্শ মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করুক। আমি তার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। ইক্বরা একাডেমির পরিচালনা পর্ষদের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান বলেন, শিক্ষার্থী সাবিহা সুলতানার এই সাফল্য আমাদের জন্য ঐতিহাসিক অর্জন। আমরা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে থাকি। তার এই সাফল্য সেই প্রচেষ্টারই ফল। তিনি আরও বলেন, সাবিহা সুলতানার এই কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি ইক্বরা অ্যাকাডেমির জন্য অনেক বড় পাওয়া। তার এই অর্জন শুধু তার বা ইক্বরা একাডেমির কিংবা নাগাইশ এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, তার এই অর্জন পুরো ব্রাহ্মণপাড়াবাসীর জন্য গর্বের বিষয়। তার সাফল্যের আলো ছড়িয়ে পড়ুক দূর থেকে দূরদূরান্তে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, শিশু শিক্ষার্থী সাবিহা সুলতানার এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, তার এই সাফল্য পুরো উপজেলার। এটা আমাদের উপজেলাবাসীর জন্য গর্বের। তার এই অর্জন প্রমাণ করে মেধার বিকাশ ঘটালে আর অপরিশ্রম করলে গ্রাম থেকেও জাতীয় পর্যায়ে শীর্ষস্থান অর্জন করা সম্ভব। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বৃত্তি পরীক্ষায় দেশসেরা হওয়া শিশু শিক্ষার্থী সাবিহা সুলতানা। ছবি : কালবেলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow