বৃষ্টি হলে বায়তুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত

মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) পালিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাতগুলোর সময়সূচি ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতি বছর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এবারও সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা। তবে আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে। জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাতকে সুশৃঙ্খল রাখতে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক পথ রাখা হয়েছে। পুরো মাঠে ১২১টি কাতার প্রস্তুত করা হয়েছে এবং একসঙ্গে ১৪০ জনের ওজু করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহস

বৃষ্টি হলে বায়তুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত

মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের দ্বিতীয়টি পবিত্র ঈদুল আজহা বৃহস্পতিবার (২৮ মে) পালিত হবে। এ উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাতগুলোর সময়সূচি ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রতি বছর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এবারও সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত। জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক ও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সাধারণ মুসল্লিরা।

তবে আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে।

জাতীয় ঈদগাহে এবার একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। জামাতকে সুশৃঙ্খল রাখতে মুসল্লিদের প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি পৃথক পথ রাখা হয়েছে। পুরো মাঠে ১২১টি কাতার প্রস্তুত করা হয়েছে এবং একসঙ্গে ১৪০ জনের ওজু করার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহসহ মহানগরীর প্রায় ১ হাজার ঈদ জামাতকে ঘিরে ১ হাজার ৫০০ পুলিশ সদস্য নিরাপত্তায় থাকবেন। আর ঈদের দিন পুরো মহানগরীতে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow