বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নারীর মৃত্যু
পাবনার সাঁথিয়ায় বৃষ্টিতে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খুশি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বহলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুশি ওই গ্রামের ব্যবসায়ী ইকরামের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় বাড়ির পাশেই একটি গাছের নিচে আম কুড়াতে যান খুশি। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ উদ্ধার করেন। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম
পাবনার সাঁথিয়ায় বৃষ্টিতে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে খুশি (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার বহলবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুশি ওই গ্রামের ব্যবসায়ী ইকরামের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, বৃষ্টির সময় বাড়ির পাশেই একটি গাছের নিচে আম কুড়াতে যান খুশি। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মরদেহ উদ্ধার করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম
What's Your Reaction?