বৃষ্টিতে ভিজে এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য পানি নিয়ে টিম খোরশেদ

চলমান এইচএসসি পরীক্ষা ও কেন্দ্রের বাহিরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও করোনা যোদ্ধা খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সিদ্ধিরগঞ্জে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। বুধবার (৮ জুলাই) দুপুর ১টায় নাসিক ৭নং ওয়ার্ডের এম ডব্লিউ কলেজের সামনে তিনি পানি বিতরণ করেন। দেখা গেছে, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার ‘টিম খোরশেদ’ নামক সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজেই এম ডব্লিউ কলেজের সামনে অপেক্ষমাণ অভিভাবক ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। এসময় তিনি তার দল ও তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পানি বিতরণ শেষে বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এবার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থী এবং অবিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাতপাখার ব্যবস্থা করছি। তবে আজ বৃষ্টি হওয়ার সুবাদে সিদ্ধিরগঞ্জে হাতপাখা না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছে। মূলত আমাদের নেতা তা

বৃষ্টিতে ভিজে এইচএসসি পরীক্ষার্থী-অভিভাবকদের জন্য পানি নিয়ে টিম খোরশেদ

চলমান এইচএসসি পরীক্ষা ও কেন্দ্রের বাহিরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও করোনা যোদ্ধা খ্যাত মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সিদ্ধিরগঞ্জে বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।

বুধবার (৮ জুলাই) দুপুর ১টায় নাসিক ৭নং ওয়ার্ডের এম ডব্লিউ কলেজের সামনে তিনি পানি বিতরণ করেন।

দেখা গেছে, বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার ‘টিম খোরশেদ’ নামক সংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজেই এম ডব্লিউ কলেজের সামনে অপেক্ষমাণ অভিভাবক ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। এসময় তিনি তার দল ও তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পানি বিতরণ শেষে বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এবার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমরা নারায়ণগঞ্জের প্রতিটি কেন্দ্রে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। প্রতিদিন কোনো না কোনো কেন্দ্রে পৌঁছে শিক্ষার্থী এবং অবিভাবকদের জন্য বিশুদ্ধ পানি ও হাতপাখার ব্যবস্থা করছি। তবে আজ বৃষ্টি হওয়ার সুবাদে সিদ্ধিরগঞ্জে হাতপাখা না দিয়ে শুধু পানি দেওয়া হচ্ছে। মূলত আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র এই উপহার তাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা করছি।

তিনি বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করায় তাদের অভিভাবকরা রোদ-বৃষ্টির কষ্ট উপেক্ষা করে বাহিরে অপেক্ষা করায় আমরা তাদের কষ্টের অংশীদার হতে সামান্য এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

মো.আকাশ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow