বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে মইন (MU EN) টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে কারখানার প্রায় শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন।  শ্রমিকরা বলেন, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় তারা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের কাজের বেতন ও ঈদের বোনাসের দাবি করেন। এতে কারখানা কর্তৃপক্ষ পাওনাদি না দেওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। কারখানা কর্তৃপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৩ মার্চ পরিশোধ করা হয়েছে। এছাড়া কাজের সময় অনুযায়ী তাদের একটি অংশ পাওনা পরিশোধ করা হবে। এক নারী শ্রমিক বলেন, ঈদের আগে আমাদের মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্য আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। দ্রুত আমাদের পাওনা পরিশোধের দাবি জানাই। কারখানার পরিচালক ইমাম হোসেন বলেন, আমরা শ্রমিকদের ফেব্রুয়ারি

বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে মইন (MU EN) টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে কারখানার প্রায় শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন। 

শ্রমিকরা বলেন, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় তারা কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের কাজের বেতন ও ঈদের বোনাসের দাবি করেন। এতে কারখানা কর্তৃপক্ষ পাওনাদি না দেওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

কারখানা কর্তৃপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৩ মার্চ পরিশোধ করা হয়েছে। এছাড়া কাজের সময় অনুযায়ী তাদের একটি অংশ পাওনা পরিশোধ করা হবে।

এক নারী শ্রমিক বলেন, ঈদের আগে আমাদের মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্য আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। দ্রুত আমাদের পাওনা পরিশোধের দাবি জানাই।

কারখানার পরিচালক ইমাম হোসেন বলেন, আমরা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত দুই দিন আগে ১৩ মার্চ পরিশোধ করেছি। এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে। তবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow