বেনজীর আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে চারটি পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই মামলার প্রেক্ষিতে বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে আটক করেছে—রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক পৃথক চারটি মামলায় বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে। বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ

বেনজীর আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে চারটি পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সেই মামলার প্রেক্ষিতে বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে আটক করেছে—রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পর আদালত ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ দেয়। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক পৃথক চারটি মামলায় বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে মোট ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow