বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ জুন) বিকেলে এই চিঠি পাঠানো হয়। চিঠি পাঠানোর বিষয়ে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে পাঠানো হবে। এর আগে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুদক। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতিসহ ৬টি দুর্নীতির মামলা রয়েছে। ইতোমধ্যে জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে সাবেক এই আইজিপির বিরুদ্ধে। দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমি ও বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা তার একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ জুন) বিকেলে এই চিঠি পাঠানো হয়। চিঠি পাঠানোর বিষয়ে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক চ্যানেলে আরব আমিরাতে পাঠানো হবে।
এর আগে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুদক। বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও পাসপোর্ট জালিয়াতিসহ ৬টি দুর্নীতির মামলা রয়েছে। ইতোমধ্যে জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় অভিযোগপত্র দেয়া হয়েছে সাবেক এই আইজিপির বিরুদ্ধে।
দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদ ও তার পরিবারের নামে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় ৩৪৫ বিঘা জমি ও বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকা তার একটি ফ্ল্যাটও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ১০ এপ্রিল বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
What's Your Reaction?