বেনাপোলে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন, ‘একজন অস্ত্রধারী যশোর-বেনাপোল মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছে’- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি পাওয়া যায়। তিনি জানান, উদ্ধারকৃত পিস্তলটি আমেরিকার তৈরি ৭.৬৫। এসময় একটি ম্যাগাজিন পিস্তলে লোড ছিল। আটকের বিরুদ্ধে এর আগের তিনটি মাদক ও একটি সিআরসহ চারটি মামলা রয়েছে। মো. জামাল হোসেন/কেএইচকে
যশোরের বেনাপোলে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন, ‘একজন অস্ত্রধারী যশোর-বেনাপোল মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় এলাকার মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছে’- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি পাওয়া যায়।
তিনি জানান, উদ্ধারকৃত পিস্তলটি আমেরিকার তৈরি ৭.৬৫। এসময় একটি ম্যাগাজিন পিস্তলে লোড ছিল। আটকের বিরুদ্ধে এর আগের তিনটি মাদক ও একটি সিআরসহ চারটি মামলা রয়েছে।
মো. জামাল হোসেন/কেএইচকে
What's Your Reaction?