বেনাপোলে বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও ২ ম্যাগাজিনসহ যুবক আটক
যশোরের বেনাপোলে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার (০৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভার শাহজালাল তেল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আলমগীর হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মফিজুর রহমানকে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’ এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্
যশোরের বেনাপোলে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ মফিজুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। রোববার (০৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে বেনাপোল পৌরসভার শাহজালাল তেল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আলমগীর হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এসআই মো. মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় মফিজুর রহমানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এসআই মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মফিজুর রহমানকে আটক করে তার কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?