বেনাপোলে ৫৪ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তিন হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ী, তিন কেজি জিরা, দুইটি মোবাইল ফোন, ছয় কেজি কিশমিশ, পাঁচ হাজার ৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা। বিজিবি-৪৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্

বেনাপোলে ৫৪ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মাদক পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দিনভর বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে এসব অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- যশোরের ঝিকরগাছা কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) ও বেনাপোলের পোর্ট থানার
ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় তিন হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ী, তিন কেজি জিরা, দুইটি মোবাইল ফোন, ছয় কেজি কিশমিশ, পাঁচ হাজার ৭২৯ টি খাদ্য সামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিক্স সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।

বিজিবি-৪৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বড় এই চালানটি আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আটককৃত দুই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মো. জামাল হোসেন/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow