বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড দিল আকিজ অ্যাগ্রো ফিড
ব্যবসায়িক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড’ তাদের সেরা ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ অংশীদারকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন। ২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর পর মাত্র এক বছরেই আকিজ অ্যাগ্রো ফিড বাংলাদেশের ফিড শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বর্তমানে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য— এই তিন খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও আস্থা আকিজ অ্যাগ্রো ফিডকে অল্প সময়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই সম্মাননা মূলত তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক। আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, আমাদের ম
ব্যবসায়িক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড’ তাদের সেরা ব্যবসায়িক অংশীদারদের পুরস্কৃত করেছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ৩৪ জন শীর্ষ অংশীদারকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম উদ্দিন।
২০২৫ সালের জানুয়ারি মাসে যাত্রা শুরুর পর মাত্র এক বছরেই আকিজ অ্যাগ্রো ফিড বাংলাদেশের ফিড শিল্পে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বর্তমানে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য— এই তিন খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন বলেন, আমাদের ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও আস্থা আকিজ অ্যাগ্রো ফিডকে অল্প সময়ে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই সম্মাননা মূলত তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।
আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেডের সিইও এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, আমাদের মূল লক্ষ্য হলো দেশের খামারিদের স্বাবলম্বী করা এবং উৎপাদনে নতুন মাত্রা যোগ করা। আমরা লাইভস্টক শিল্পে আকিজ অ্যাগ্রো ফিডকে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই অংশীদারদের ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করাই আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (কনজিউমার মার্কেট ক্লাস্টার) সাবিহা ইয়াসমিন।
এই সম্মাননা আয়োজনের মধ্য দিয়ে আকিজ অ্যাগ্রো ফিড লিমিটেড তাদের ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সুসম্পর্ক সুদৃঢ় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ভবিষ্যতে একটি টেকসই ও সমৃদ্ধ অংশীদারিত্বের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ শিল্পকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
What's Your Reaction?