বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত : এনবিআর চেয়ারম্যান

শিক্ষাখাতের উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে স্কুলের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পরিবহন খাতের সাতটি সংগঠনের সঙ্গে প্রাক্‌–বাজেট আলোচনায় তিনি এই তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, গণপরিবহণে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  তিনি আরও বলেন, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, ইভি (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।

বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত : এনবিআর চেয়ারম্যান

শিক্ষাখাতের উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে স্কুলের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে পরিবহন খাতের সাতটি সংগঠনের সঙ্গে প্রাক্‌–বাজেট আলোচনায় তিনি এই তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, গণপরিবহণে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ইভি (বৈদ্যুতিক যানবাহন) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow