বৈভব কি সত্যিই ১৫? অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিস্ফোরক মন্তব্য

ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে গত এক বছরে নানা সময়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠে তার ব্যাটিং, আত্মবিশ্বাস এবং আগ্রাসী ক্রিকেট দেখে সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়েছে। যদিও ভারতের বাইরে এখনও তার বয়স নিয়ে কৌতূহল রয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার ব্রেট লি। ব্রেট লির মতে, বৈভবের বয়স ১৫, ১৬, ১৭ কিংবা ১৮, যাই হোক না কেন, আসল বিষয় হল তার ক্রিকেট খেলার ক্ষমতা। বয়স নিয়ে আলোচনার পরিবর্তে তরুণ এই ব্যাটারের প্রতিভার দিকেই নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। একটি ইউটিউব চ্যানেলে ব্রেট লি বলেন, ‘ভারতের বাইরে অনেকেই এখনও প্রশ্ন করেন, ও সত্যিই ১৫ বছরের কি না। কিন্তু ওর বয়স কত, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ১৫ হলে দারুণ, ১৭ বা ১৮ হলেও কী এসে যায়? এই ছেলে ক্রিকেট খেলতে পারে। ভারতের জন্য ও দারুণ এক আবিষ্কার এবং ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য অর্জন করবে।’ আইপিএলে বৈভবের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন লি। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ৯৭ রানের ইনিংসটি আলাদা করে উল্লেখ করেন তিনি। লির কথায়, অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে এতটা নির্ভীকভাবে পুল ও হুক শট খেলা

বৈভব কি সত্যিই ১৫? অস্ট্রেলিয়ান কিংবদন্তির বিস্ফোরক মন্তব্য

ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে গত এক বছরে নানা সময়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠে তার ব্যাটিং, আত্মবিশ্বাস এবং আগ্রাসী ক্রিকেট দেখে সেই বিতর্ক অনেকটাই ফিকে হয়েছে। যদিও ভারতের বাইরে এখনও তার বয়স নিয়ে কৌতূহল রয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার ব্রেট লি।

ব্রেট লির মতে, বৈভবের বয়স ১৫, ১৬, ১৭ কিংবা ১৮, যাই হোক না কেন, আসল বিষয় হল তার ক্রিকেট খেলার ক্ষমতা। বয়স নিয়ে আলোচনার পরিবর্তে তরুণ এই ব্যাটারের প্রতিভার দিকেই নজর দেওয়া উচিত বলে মনে করেন তিনি।


একটি ইউটিউব চ্যানেলে ব্রেট লি বলেন, ‘ভারতের বাইরে অনেকেই এখনও প্রশ্ন করেন, ও সত্যিই ১৫ বছরের কি না। কিন্তু ওর বয়স কত, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ১৫ হলে দারুণ, ১৭ বা ১৮ হলেও কী এসে যায়? এই ছেলে ক্রিকেট খেলতে পারে। ভারতের জন্য ও দারুণ এক আবিষ্কার এবং ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য অর্জন করবে।’

আইপিএলে বৈভবের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন লি। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ৯৭ রানের ইনিংসটি আলাদা করে উল্লেখ করেন তিনি। লির কথায়, অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে এতটা নির্ভীকভাবে পুল ও হুক শট খেলা বৈভবের আত্মবিশ্বাসের প্রমাণ।

ব্রেট লির ভাষ্যমতে, ‘ও খুবই অসাধারণ। অল্প সময়ের মধ্যেই আইপিএলে নিজের ছাপ ফেলেছে। হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য। ওরা জোরে বল করছিল, আর বৈভব নাকের সামনে আসা বলও হুক করে মাঠের বাইরে পাঠাচ্ছিল। ও সঠিক ক্রিকেটীয় শট খেলছে এবং কোথা থেকে যেন অসাধারণ শক্তি খুঁজে বের করছে।’

তবে বৈভবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং নয়, তার মানসিক দিক, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা। একই সঙ্গে তাঁর উপর অতিরিক্ত চাপ না দেওয়ারও পরামর্শ দিয়েছেন লি। তিনি বলেন, ‘ওর ফর্ম বা ব্যাটিং নিয়ে সমস্যা হবে না। সমস্যা হতে পারে শুধু ওর মন নিয়ে। ও এখনও বাচ্চা। ওকে বাচ্চা হিসেবেই থাকতে দিন। ওর উপর খুব বেশি চাপ দেবেন না।’

বৈভবের মতো দুর্দান্ত হুক ও পুল খেলতে পারা ব্যাটারের বিপক্ষে নিজে বোলিং করলে কী পরিকল্পনা করতেন, সেটিও জানিয়েছেন লি। তার মতে, এমন ব্যাটারের সঙ্গে লড়াই করতে তিনি কখনও পিছিয়ে যেতেন না। তিনি বলেন, ‘কেউ যদি খুব ভাল হুক বা পুল করতে পারে, সেটা আমি বরং পছন্দ করতাম। কারণ তখন বিষয়টা একটা প্রতিযোগিতায় পরিণত হয়। আমি ড্রেসিংরুমে গিয়ে পরিকল্পনা করতাম, ভিডিও দেখতাম এবং ওর শরীরের দিকে বল করার চেষ্টা করতাম। হয়তো ও আমাকে ছক্কাও মারত, কিন্তু তাতে আমি নিরুৎসাহিত হতাম না। আবারও একই জায়গায় বল করতাম।’

বৈভবের বয়স নিয়ে বিতর্ক থাকলেও ব্রেট লির বার্তা স্পষ্ট, বয়সের অঙ্ক নয়, ক্রিকেট মাঠে তার প্রতিভা ও পারফরম্যান্সই হওয়া উচিত আলোচনার কেন্দ্রবিন্দু।

তথ্যসূত্র : ডিএনএ ইন্ডিয়া

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow