বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে নামতে পারেনি ৩ ফ্লাইট
টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুলাই) তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে, আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে গেছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও চট্টগ্রামে না নেমে ঢাকায় অবতরণ করে। অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করেও সফল না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া জনিত কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইটই স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে। আবহাওয়ার উন্নতি
টানা ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুলাই) তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে, আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণে ব্যর্থ হয়ে ঢাকায় ফিরে গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও চট্টগ্রামে না নেমে ঢাকায় অবতরণ করে।
অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণের চেষ্টা করেও সফল না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়া জনিত কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আজ অ্যারাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইটই স্বাভাবিকের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে। আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে।
What's Your Reaction?