বৈশাখ এলো

  আয়শা সাথী বঙ্গকূলের বসুধায় আজ নব দিনের হাঁকউঠলো বেজে নব তেজে উৎসবের ঐ ঢাক।জীর্ণতার ঐ শেকল ভেঙে হাসে নবজাতনব অরুণে হাতছানি দেয় এক নয়া সুপ্রভাত। সমীরণে আজ বইছে দেখ চেনা সুরের টান,ক্লান্ত দিনের ক্লান্তি ভোলা ঐ নব জয়গান।বীণার তারে খেলছে আজি নব প্রাণের রাগ,অশুভ যা যাকনা দূরে, মুছে প্রাচীন দাগ। নবচিত্তে বইছে আজি অমল প্রাণের ধারাশোভাযাত্রী যাত্রীরা সব মঙ্গলেই হোক সারা।হালখাতা নয়, দর হাঁকা নয়, ওযে আশার বানীহৃদে-হৃদের ঐকতানে বাঁধে একাত্মার বন্ধনী। কাঁচের চুড়ির রিনঝিনিতে শোন নব আমন্ত্রণনয়া বছর, নয়া দিনের আগামীর নিমন্ত্রণ।বৈশাখ এলো, বৈশাখ এলো, এলো নূতন ডাকপ্রাণে-প্রাণে বাধঁছে গীতি নয়া ছন্দের অনুরাগ। আবহমান বঙ্গকূলের সেই চিরচেনা বৈশাখউঠছে বেজে, বাজছে দেখ উৎসবের ঐ ঢাক। কেএসকে

বৈশাখ এলো

 

আয়শা সাথী

বঙ্গকূলের বসুধায় আজ নব দিনের হাঁক
উঠলো বেজে নব তেজে উৎসবের ঐ ঢাক।
জীর্ণতার ঐ শেকল ভেঙে হাসে নবজাত
নব অরুণে হাতছানি দেয় এক নয়া সুপ্রভাত।

সমীরণে আজ বইছে দেখ চেনা সুরের টান,
ক্লান্ত দিনের ক্লান্তি ভোলা ঐ নব জয়গান।
বীণার তারে খেলছে আজি নব প্রাণের রাগ,
অশুভ যা যাকনা দূরে, মুছে প্রাচীন দাগ।

নবচিত্তে বইছে আজি অমল প্রাণের ধারা
শোভাযাত্রী যাত্রীরা সব মঙ্গলেই হোক সারা।
হালখাতা নয়, দর হাঁকা নয়, ওযে আশার বানী
হৃদে-হৃদের ঐকতানে বাঁধে একাত্মার বন্ধনী।

কাঁচের চুড়ির রিনঝিনিতে শোন নব আমন্ত্রণ
নয়া বছর, নয়া দিনের আগামীর নিমন্ত্রণ।
বৈশাখ এলো, বৈশাখ এলো, এলো নূতন ডাক
প্রাণে-প্রাণে বাধঁছে গীতি নয়া ছন্দের অনুরাগ।

আবহমান বঙ্গকূলের সেই চিরচেনা বৈশাখ
উঠছে বেজে, বাজছে দেখ উৎসবের ঐ ঢাক।

কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow