বৈশাখে ‘অসুস্থ সংগীত’, ক্ষোভে ফুঁসলেন ওমর সানী

পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা কনসার্ট ও সংগীতানুষ্ঠান। তবে উৎসবের এই আয়োজনের মধ্যেই কিছু অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে প্রশ্ন। তাল-লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি সরাসরি বর্তমান সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ওমর সানী লেখেন, ‘আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।’ তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করছেন। আবার কেউ কেউ বলছেন, নতুন প্রজন্মের সংগীতধারাকে এভাবে সমালোচনা না করে ইতিবাচক দিকও দেখা উচিত। সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানিকে জিজু (দুলাভাই) সম্বোধন করে স্ট্যাটাসটিতে মন্তব্য করেন, ‘রবীন্দ্রসংগীত / নজরুলসংগীত/ ব‍্যান্ড সংগীত / আধুনিক সংগীত/ লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ

বৈশাখে ‘অসুস্থ সংগীত’, ক্ষোভে ফুঁসলেন ওমর সানী

পহেলা বৈশাখ উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা কনসার্ট ও সংগীতানুষ্ঠান। তবে উৎসবের এই আয়োজনের মধ্যেই কিছু অনুষ্ঠানের মান নিয়ে উঠেছে প্রশ্ন। তাল-লয়হীন পরিবেশনা ও অশালীন উপস্থাপনার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানীও। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি সরাসরি বর্তমান সংগীতচর্চার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

ওমর সানী লেখেন, ‘আজকে কয়েক জায়গায় অসুস্থ সংগীত শুনলাম। সংগীত বেশ অসুস্থ অবস্থায় আছে, সবাই দোয়া করবেন।’

তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বর্তমান সময়ের কিছু কনসার্টের মান নিয়ে হতাশা প্রকাশ করছেন। আবার কেউ কেউ বলছেন, নতুন প্রজন্মের সংগীতধারাকে এভাবে সমালোচনা না করে ইতিবাচক দিকও দেখা উচিত।

সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ওমর সানিকে জিজু (দুলাভাই) সম্বোধন করে স্ট্যাটাসটিতে মন্তব্য করেন, ‘রবীন্দ্রসংগীত / নজরুলসংগীত/ ব‍্যান্ড সংগীত / আধুনিক সংগীত/ লালন সংগীত এসবের নাম শুনেছি কিন্তু ‘অসুস্থ সংগীত’ প্রথম শুনলাম! জিজো, এই অসুস্থ সংগীতের আসর বসায় আইসিউ পার্টি।’

উৎসবমুখর পরিবেশে এমন বিতর্ক নতুন কিছু নয়, তবে প্রতি বছরই পহেলা বৈশাখের আয়োজন ঘিরে সংগীতের মান ও উপস্থাপনা নিয়ে আলোচনা যেন আরও জোরালো হচ্ছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow