বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখার ঘরোয়া উপায়

বৈশাখের সাজে সুন্দর মেকআপ করতে হলে আগে থেকেই ত্বকের সঠিক যত্ন নেওয়া জরুরি। কারণ গরমে তাপমাত্রা বেড়ে গেলে শরীর ঘামতে শুরু করে, আর সেই ঘাম শরীরকে ঠান্ডা রাখলেও অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মুখ ও গলায় অতিরিক্ত ঘাম হলে মেকআপ নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তাই বৈশাখে বাইরে বের হওয়ার আগে ত্বক ঠান্ডা রাখার কিছু ঘরোয়া উপায় জানা থাকলে পুরো দিনটা আরামদায়কভাবে কাটানো যায়। বরফের ফেশিয়াল গরমে ত্বক দ্রুত ঠান্ডা করার সবচেয়ে সহজ উপায় হলো আইস ফেশিয়াল। বরফ ত্বকের ফোলা ভাব কমায় এবং মুখকে সতেজ দেখাতে সাহায্য করে। তবে সরাসরি বরফ মুখে না ঘষে একটি সুতির কাপড় বা তোয়ালে দিয়ে বরফ মুড়ে আলতোভাবে মুখে লাগাতে হবে। বেশি সময় এক জায়গায় ধরে রাখলে ত্বকে ক্ষতি হতে পারে, তাই ধীরে ধীরে পুরো মুখে ঘুরিয়ে ব্যবহার করা উচিত। নিয়ম মেনে ব্যবহার করলে মুখের ক্লান্তি দূর হয়ে ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায়। শসা ও গোলাপ জল শসা ত্বককে ঠান্ডা রাখে আর গোলাপ জল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই দুইটি মিশিয়ে একটি প্রাকৃতিক স্প্রে তৈরি করা যায়। শসার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে রেখে ফ্রিজে রাখুন। বাইরে ঘোরার সময় বা গরমে মুখ

বৈশাখের গরমে ত্বক ঠান্ডা রাখার ঘরোয়া উপায়

বৈশাখের সাজে সুন্দর মেকআপ করতে হলে আগে থেকেই ত্বকের সঠিক যত্ন নেওয়া জরুরি। কারণ গরমে তাপমাত্রা বেড়ে গেলে শরীর ঘামতে শুরু করে, আর সেই ঘাম শরীরকে ঠান্ডা রাখলেও অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে মুখ ও গলায় অতিরিক্ত ঘাম হলে মেকআপ নষ্ট হয়ে যায় খুব দ্রুত।

তাই বৈশাখে বাইরে বের হওয়ার আগে ত্বক ঠান্ডা রাখার কিছু ঘরোয়া উপায় জানা থাকলে পুরো দিনটা আরামদায়কভাবে কাটানো যায়।

বরফের ফেশিয়াল

গরমে ত্বক দ্রুত ঠান্ডা করার সবচেয়ে সহজ উপায় হলো আইস ফেশিয়াল। বরফ ত্বকের ফোলা ভাব কমায় এবং মুখকে সতেজ দেখাতে সাহায্য করে। তবে সরাসরি বরফ মুখে না ঘষে একটি সুতির কাপড় বা তোয়ালে দিয়ে বরফ মুড়ে আলতোভাবে মুখে লাগাতে হবে। বেশি সময় এক জায়গায় ধরে রাখলে ত্বকে ক্ষতি হতে পারে, তাই ধীরে ধীরে পুরো মুখে ঘুরিয়ে ব্যবহার করা উচিত। নিয়ম মেনে ব্যবহার করলে মুখের ক্লান্তি দূর হয়ে ত্বক অনেক বেশি উজ্জ্বল দেখায়।

jago

শসা ও গোলাপ জল

শসা ত্বককে ঠান্ডা রাখে আর গোলাপ জল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এই দুইটি মিশিয়ে একটি প্রাকৃতিক স্প্রে তৈরি করা যায়। শসার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে স্প্রে বোতলে রেখে ফ্রিজে রাখুন। বাইরে ঘোরার সময় বা গরমে মুখে স্প্রে করলে তাৎক্ষণিক শীতলতা পাওয়া যায় এবং ঘামও কিছুটা কমে আসে। এটি ত্বককে সতেজ ও হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

চন্দন ও মুলতানি মাটি

চন্দন ত্বকের তাপমাত্রা কমায় এবং মুলতানি মাটি অতিরিক্ত তেল ও ঘাম শোষণ করে। এই দুইটি উপাদান মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করতে হয়। মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক পরিষ্কার ও ঠান্ডা থাকে। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণে আসে এবং ত্বকের তৈলাক্ত ভাবও কমে যায়।

নিম ও তুলসির ফেসপ্যাক

ঘামের কারণে অনেক সময় ত্বকে ব্রণ, র‍্যাশ বা চুলকানি দেখা দেয়। নিম ও তুলসি প্রাকৃতিক অ্যান্টি-ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। নিমপাতা ও তুলসিপাতা বেটে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগালে ত্বকের সমস্যা কমে যায়। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত ব্যবহারে ঘামজনিত দুর্গন্ধ ও চুলকানি অনেকটাই কমে।

ওটস ও লেবুর স্ক্রাব

ঘামের কারণে মুখে ময়লা জমে ত্বক নিস্তেজ হয়ে যায়। এই সমস্যা দূর করতে ওটস ও লেবুর রস দিয়ে স্ক্রাব তৈরি করা যায়। ২ চামচ ওটস গুঁড়া, ১ চামচ লেবুর রস ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে আলতোভাবে ঘষতে হবে। এটি ত্বকের মৃত কোষ দূর করে এবং অতিরিক্ত তেল কমিয়ে মুখকে উজ্জ্বল করে তোলে।

বৈশাখে গরম থাকবেই, তবে সঠিক যত্ন নিলে ঘাম ও অস্বস্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সহজ ঘরোয়া উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে ঠান্ডা, সতেজ এবং মেকআপও থাকবে দীর্ঘস্থায়ী। তাই বৈশাখের আনন্দ উপভোগ করুন নিশ্চিন্তে, আর ত্বকের যত্ন নিন প্রাকৃতিকভাবে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, বিউটিফুল ইন্ডিয়া ও অন্যান্য

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow