বোরকা খুলে নারীদের ভোট দেওয়ার আহবান জানালেন আরিফ
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের নারী ভোটারদের বোরকা খুলে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের সাথে দেখা করে তিনি এ দাবি জানান। আরিফুল হক চৌধুরী বলেন, নারী ভোটাররা বোরকা পরেই কেন্দ্রে আসবেন, এতে কোনো আপত্তি নেই। তবে ভোট প্রদানের সময় ভেতরে যেন বোরকা খুলে ভোট দেন। কারণ, অনেক ক্ষেত্রে বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কা থাকে। ভোটের মাঠে ইতোমধ্যে এ ধরনের অভিযোগ শোনা যাচ্ছে। তিনি আরও বলেন, সিলেট-৪ আসনটি সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ার কারণে বিশেষ ঝুঁকি রয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে, কেউ কেউ পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন। এছাড়া সীমান্তবর্তী অনেক ভোটকেন্দ্রে যাতায়াত ব্যবস্থা দুর্বল। সেখানে নিরাপত্তা ঝুঁকি বেশি। এসব কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হতে পারে। দুর্গম ও সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনের নারী ভোটারদের বোরকা খুলে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের সাথে দেখা করে তিনি এ দাবি জানান।
আরিফুল হক চৌধুরী বলেন, নারী ভোটাররা বোরকা পরেই কেন্দ্রে আসবেন, এতে কোনো আপত্তি নেই। তবে ভোট প্রদানের সময় ভেতরে যেন বোরকা খুলে ভোট দেন। কারণ, অনেক ক্ষেত্রে বোরকা ব্যবহার করে জাল ভোট দেওয়ার আশঙ্কা থাকে। ভোটের মাঠে ইতোমধ্যে এ ধরনের অভিযোগ শোনা যাচ্ছে।
তিনি আরও বলেন, সিলেট-৪ আসনটি সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ার কারণে বিশেষ ঝুঁকি রয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে, কেউ কেউ পুলিশের ভুয়া পোশাক তৈরি করছেন। এছাড়া সীমান্তবর্তী অনেক ভোটকেন্দ্রে যাতায়াত ব্যবস্থা দুর্বল। সেখানে নিরাপত্তা ঝুঁকি বেশি। এসব কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা হতে পারে।
দুর্গম ও সীমান্তবর্তী ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
What's Your Reaction?