বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৭ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন। বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জাগো নিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন করে বিক্রয়ের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী \'শাহ মাজিদিয়া বেকারি\' ও \'ফাতেমা সুইটস\' নামীয় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।এমডিআইএইচ/জেএইচ
বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ অভিযান পরিচালনা করেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক জাগো নিউজকে বলেন, মেয়াদোত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয় এবং বিএসটিআই লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন করে বিক্রয়ের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী 'শাহ মাজিদিয়া বেকারি' ও 'ফাতেমা সুইটস' নামীয় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমডিআইএইচ/জেএইচ
What's Your Reaction?