ব্যথাহীন মাসিকের রহস্য লুকিয়ে আছে পুষ্টিকর খাবারে
মাসিক নারীর জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু এই সময়ের ব্যথা, অস্বস্তি, ক্লান্তি এবং অতিরিক্ত রক্তক্ষরণ অনেকের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। কেউ কেউ তীব্র পেট ব্যথায় কাজ করতে পারেন না, আবার কারও কারও মাথা ঘোরা, বমিভাব কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব সঠিক পুষ্টিকর খাবার এবং জীবনযাত্রার মাধ্যমে। অনেকেই মনে করেন মাসিকের ব্যথা একেবারেই স্বাভাবিক এবং কিছু করার নেই। কিন্তু বাস্তবতা হলো, শরীরের প্রদাহ, হরমোনের ভারসাম্য এবং পুষ্টির ঘাটতি এই ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করলে মাসিকের অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব। মাসিক ব্যথা কেন হয়? মাসিকের সময় জরায়ু সংকোচনের মাধ্যমে রক্ত বের হয়। এই সংকোচনের জন্য কিছু রাসায়নিক উপাদান কাজ করে, যাকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। যখন এই উপাদান বেশি তৈরি হয়, তখন ব্যথা তীব্র হয়। আবার শরীরে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি থাকলেও ব্যথা এবং দুর্বলতা বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম এবং অস্বাস্থ্যকর খাবারও এই সমস্যাকে বাড়িয়ে দেয়। পুষ্ট
মাসিক নারীর জীবনের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু এই সময়ের ব্যথা, অস্বস্তি, ক্লান্তি এবং অতিরিক্ত রক্তক্ষরণ অনেকের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। কেউ কেউ তীব্র পেট ব্যথায় কাজ করতে পারেন না, আবার কারও কারও মাথা ঘোরা, বমিভাব কিংবা অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব সঠিক পুষ্টিকর খাবার এবং জীবনযাত্রার মাধ্যমে।
অনেকেই মনে করেন মাসিকের ব্যথা একেবারেই স্বাভাবিক এবং কিছু করার নেই। কিন্তু বাস্তবতা হলো, শরীরের প্রদাহ, হরমোনের ভারসাম্য এবং পুষ্টির ঘাটতি এই ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই খাদ্যাভ্যাস পরিবর্তন করলে মাসিকের অস্বস্তি অনেকটাই কমানো সম্ভব।
মাসিক ব্যথা কেন হয়?
মাসিকের সময় জরায়ু সংকোচনের মাধ্যমে রক্ত বের হয়। এই সংকোচনের জন্য কিছু রাসায়নিক উপাদান কাজ করে, যাকে বলা হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। যখন এই উপাদান বেশি তৈরি হয়, তখন ব্যথা তীব্র হয়। আবার শরীরে আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতি থাকলেও ব্যথা এবং দুর্বলতা বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম এবং অস্বাস্থ্যকর খাবারও এই সমস্যাকে বাড়িয়ে দেয়।
পুষ্টিকর খাবার কীভাবে ব্যথা কমায়?
সঠিক খাবার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তস্বল্পতা দূর করে। কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদান মাসিকের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন-
আয়রন সমৃদ্ধ খাবার
মাসিকের সময় শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ায় আয়রনের ঘাটতি তৈরি হয়। এতে দুর্বলতা, মাথা ঘোরা এবং ক্লান্তি দেখা দেয়। তাই এসময় যে খেতে পারেন পালং শাক, কলিজা, ডাল, বিটরুট, ডিম। আয়রন সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে শরীর শক্তিশালী থাকে এবং মাসিকের পর দুর্বলতা কম হয়।
ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার
ম্যাগনেসিয়াম পেশির সংকোচন কমাতে সাহায্য করে, ফলে পেট ব্যথা কম অনুভূত হয়। খাবার তালিকায় রাখতে পারেন কলা, বাদাম, কাজু, ডার্ক চকলেট, সবুজ শাকসবজি। ম্যাগনেসিয়াম মানসিক চাপও কমাতে সাহায্য করে, যা মাসিকের সময় অনেক উপকারী।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড
এই উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, যা মাসিক ব্যথার অন্যতম কারণ। উৎস সামুদ্রিক মাছ (ইলিশ, স্যামন ইত্যাদি), আখরোট, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড। নিয়মিত ওমেগা-৩ গ্রহণ করলে ব্যথা এবং ক্র্যাম্প অনেকটাই কমে যায়।
ভিটামিন বি ও ই
এই ভিটামিনগুলো হরমোনের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং স্নায়বিক চাপ কমায়। ভিটামিন বি ও ই এর ঘাটতি পূরণে খেতে পারেন ডিম, বাদাম, ব্রাউন রাইস, সূর্যমুখী বীজ, দুধ ও দুগ্ধজাত খাবার।
পর্যাপ্ত পানি পান
মাসিকের সময় শরীর পানিশূন্য হয়ে গেলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। উপকারী পানীয় এর তালিকায় রয়েছে গরম পানি, লেবু পানি, আদা চা, হারবাল চা। তবে আদা চা বিশেষভাবে ব্যথা কমাতে সাহায্য করে।
ফাইবার সমৃদ্ধ খাবার
ফাইবার হজম ভালো রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই খাবার তালিকায় যুক্ত করতে পারেন ফল (আপেল, কমলা, পেঁপে), শাকসবজি, ওটস, ব্রাউন ব্রেড।
কোন খাবার এড়িয়ে চলা উচিত?
অতিরিক্ত চা-কফি
প্রসেসড ফুড
অতিরিক্ত লবণ
ভাজা-পোড়া খাবার
সফট ড্রিংকস
এই খাবারগুলো শরীরে পানি ধরে রাখে এবং ফোলাভাব বাড়ায়।
জীবনযাত্রার যত্নও জরুরি
শুধু খাবার নয়, জীবনযাত্রাও মাসিকের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে কিছু উপকারী অভ্যাস। যথা-
- নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটা
- পর্যাপ্ত ঘুম
- স্ট্রেস কমানো
- হট ওয়াটার ব্যাগ ব্যবহার
- হালকা যোগব্যায়াম
- বিশেষ করে যোগব্যায়াম এবং হালকা স্ট্রেচিং পেটের ব্যথা কমাতে কার্যকর।
আরও পড়ুন:
ঘরোয়া কিছু সহজ উপায়
- আদা ও মধু মিশিয়ে চা পান
- গরম পানির সেঁক
- হলুদ দুধ
- পুদিনা চা
কখন চিকিৎসকের পরামর্শ প্রয়োজন?
যদি মাসিকের ব্যথা খুব বেশি হয় এবং প্রতিবার দৈনন্দিন কাজ বাধাগ্রস্ত হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অতিরিক্ত রক্তক্ষরণ, অনিয়মিত মাসিক বা দীর্ঘদিন ধরে ব্যথা থাকলে এটি কোনো গভীর সমস্যার ইঙ্গিতও হতে পারে।
মাসিক কোনো অসুখ নয়, এটি নারীর শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে এই সময়ের ব্যথা এবং অস্বস্তি নিয়ন্ত্রণে রাখা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে। পুষ্টিকর খাবার শুধু শরীরকে শক্তিশালীই করে না, বরং মাসিকের কষ্টকেও অনেকটা কমিয়ে দেয়। সুতরাং ব্যথাহীন মাসিকের স্বপ্ন আর দূরে নয়; দৈনন্দিন জীবনের ছোট ছোট পরিবর্তনই এনে দিতে পারে বড় স্বস্তি।
তথ্যসূত্র: বিবিসি, গুডআরএক্স
জেএস/
What's Your Reaction?
