ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় রূপালী ব্যাংক পিএলসির শাখা থেকে অঞ্জন মল্লিক নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।  অঞ্জন মল্লিকের (৫২) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তার পরিবার-আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে। অঞ্জন ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। অন্য নিরাপত্তাকর্মী মো. আশরাফ আলী বলেন, ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে ডিউটির দায়িত্ব দিত, সেভাবেই আমরা পালন করতাম। বন্ধের সময় আমি অফিসে এসে দরজায় তালা দেখে চলে গেছি। ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন,

ব্যাংক থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় রূপালী ব্যাংক পিএলসির শাখা থেকে অঞ্জন মল্লিক নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

অঞ্জন মল্লিকের (৫২) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তার পরিবার-আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে। অঞ্জন ব্যাংকের নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পাশাপাশি সংলগ্ন এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে তিনি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ব্যাংক খুলতে এসে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

অন্য নিরাপত্তাকর্মী মো. আশরাফ আলী বলেন, ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে ডিউটির দায়িত্ব দিত, সেভাবেই আমরা পালন করতাম। বন্ধের সময় আমি অফিসে এসে দরজায় তালা দেখে চলে গেছি।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. রাজীব উদ্দীন বলেন, সকাল সাড়ে আটটার দিকে আরেক নিরাপত্তাকর্মীর মাধ্যমে খবর পেয়ে আমরা ব্যাংকে এসে তাকে ভেতরে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে জানানো হলে পুলিশের উপস্থিতিতে ব্যাংকের গেট খোলা হয়। ব্যাংকের ভেতরে আপাতত কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow