ব্যাংক লুটেরাদের ‌‘ডিম থেরাপি’ দিয়ে টাকা আদায় করতে হবে

ব্যাংক লুটেরাদের ‌‘ডিম থেরাপি’ দিয়ে টাকা আদায়ের দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। তিনি বলেন, আমার বক্তব্য পরিষ্কার— যারা গ্রাহকের টাকা লুট করেছে ওইসব ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই। কোনো ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক ফিরিয়ে এনে তাদেরকে ডিম থেরাপি দিয়ে টাকা আদায় করতে হবে।   আরও পড়ুন শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু। এসময় তিনি এসব কথা বলেন। রেহেনা আক্তার রানু বলেন, ৭৫ লাখ গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। অর্থমন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছেন এবং মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের আকুতি জানিয়েছেন। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে এবং জায়গা মতোই গেছে। আরও পড়ুন সংসদে অর্থমন্ত্রী / ৭৫ লাখ আমানতকারীর আমানত সুদসহ ফেরত দেওয়া হবে, তবে সময় লাগবে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী, মাঝেমধ্যে বিরোধীদলের মুডে চলে যান উনি। আম

ব্যাংক লুটেরাদের ‌‘ডিম থেরাপি’ দিয়ে টাকা আদায় করতে হবে

ব্যাংক লুটেরাদের ‌‘ডিম থেরাপি’ দিয়ে টাকা আদায়ের দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

তিনি বলেন, আমার বক্তব্য পরিষ্কার— যারা গ্রাহকের টাকা লুট করেছে ওইসব ব্যাংক ডাকাত, ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই। কোনো ক্ষমা হতে পারে না। তারা পৃথিবীর যেখানেই থাকুক ফিরিয়ে এনে তাদেরকে ডিম থেরাপি দিয়ে টাকা আদায় করতে হবে।  

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ করে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু। এসময় তিনি এসব কথা বলেন।

রেহেনা আক্তার রানু বলেন, ৭৫ লাখ গ্রাহককে টাকা ফেরত দিতে হবে। অর্থমন্ত্রীর চট্টগ্রামের বাসার সামনে গ্রাহকরা মানববন্ধন করেছেন এবং মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের আকুতি জানিয়েছেন। আমি খুশি হয়েছি, কারণ গ্রাহকরা জায়গা মতোই পৌঁছেছে এবং জায়গা মতোই গেছে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী, মাঝেমধ্যে বিরোধীদলের মুডে চলে যান উনি। আমিও এই মুহূর্তে বিরোধীদলের দ্বিতীয় সারিতে বসা কয়েকজন সংসদ সদস্যের মধ্যে যেতে চাই। ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের প্রাণের দাবির সঙ্গে সহমত প্রকাশ করছি। সেটি হচ্ছে, একদিকে মানুষ টাকা তোলার চিন্তায় আছে, আরেকদিকে এখানে যোগ হয়েছে হেয়ার কাট নামক এক মরণকাট। সমস্যা মড়ার উপর খাঁড়ার ঘা।

বিএনপির এ সংসদ সদস্য আরও বলেন, অর্থমন্ত্রীকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই, আমি জানতে চাই যে ব্যাংক ডাকাতদের দায়ভার কেন আমানতকারীদের নিতে হবে? আমানতকারীদের কী অপরাধ? আমানতকারীদের অপরাধ হচ্ছে যে তারা বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখেছিল।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow