ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

ব্যাংকে নতুন হিসাব (অ্যাকাউন্ট) খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাব অনুযায়ী, এখন থেকে যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে গেলে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। এটি বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। তবে কিছু ক্ষেত্রে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন প্রয়োজন হবে না। পাশাপাশি নো-ফ্রিলস অ্যাকাউন্ট—যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের ক্ষেত্রেও টিআইএন দেখানোর বাধ্যবাধকতা থাকছে না। বাংলাদেশে বর্তমানে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন এ প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে নতুন হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক হয়ে যাবে। অর্থনীতিবিদদের মতে, এ উদ্যোগের মাধ্যমে করজাল সম্প্রসারণ এবং করদাতার আওতা বাড়ানোর চেষ্টা করছে সরকার।ইএআর/জেএইচ

ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক

ব্যাংকে নতুন হিসাব (অ্যাকাউন্ট) খুলতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাব অনুযায়ী, এখন থেকে যে কোনো ব্যক্তি ব্যাংক হিসাব খুলতে গেলে টিআইএন সনদ প্রদর্শন করতে হবে। এটি বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে কিছু ক্ষেত্রে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন প্রয়োজন হবে না। পাশাপাশি নো-ফ্রিলস অ্যাকাউন্ট—যেমন ১০ টাকার ব্যাংক হিসাব, সরকারি ভাতা গ্রহণের জন্য খোলা হিসাব এবং পেনশনভোগীদের ব্যাংক হিসাবের ক্ষেত্রেও টিআইএন দেখানোর বাধ্যবাধকতা থাকছে না।

বাংলাদেশে বর্তমানে ১৭ কোটির বেশি ব্যাংক হিসাব রয়েছে। নতুন এ প্রস্তাব কার্যকর হলে ভবিষ্যতে নতুন হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক হয়ে যাবে।

অর্থনীতিবিদদের মতে, এ উদ্যোগের মাধ্যমে করজাল সম্প্রসারণ এবং করদাতার আওতা বাড়ানোর চেষ্টা করছে সরকার।

ইএআর/জেএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow