ব্যাংকের জন্য কাস্টমার কেয়ার বাধ্যতামূলক নয়: বাংলাদেশ ব্যাংক
কাস্টমার কেয়ার বা হটলাইন সেবা দেশের ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বিভিন্ন ব্যাংকের হটলাইন বা কাস্টমার কেয়ারে ফোন করে সেবা নিতে দীর্ঘ অপেক্ষায় থেকে গ্রাহকের ভোগান্তি বিষয়ে জানতে চাইলে জাগো নিউজকে তিনি এসব কথা জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য কল সেন্টার বাধ্যতামূলক নয়। কোনো ব্যাংক যদি মনে করে আমার কোনো কল সেন্টারই থাকবে না, তবে বাংলাদেশ ব্যাংকের কিছু বলার নেই। আরও পড়ুন কর্মক্ষেত্র ও জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল মার্কেটিংয়ের তিনি বলেন, মানুষের যদি কোনো অভিযোগ থাকে ব্যাংকগুলো বলতে পারে, আমাদের লিখিত আকারে জানাবে, আমরা ওই অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবো। কিন্তু কল সেন্টারটা করা হয়েছে দ্রুত নিষ্পত্তির জন্যই। এই সেবা ব্যয়বহুল জানিয়ে তিনি বলেন, এ কারণে ব্যাংক হয়তো বা করে না। বাংলাদেশ ব্যাংক তাদের জোর দিতে পারবে না। এটা তো তাদের একটি বাড়তি সেবা। এই সেবা যদি তারা দিতে রাজিও না হয়, বাংলাদেশ ব্যাংকের কোনো কিছু বলার নেই। কারণ এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজির একটা পার্ট
কাস্টমার কেয়ার বা হটলাইন সেবা দেশের ব্যাংকগুলোর জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
বিভিন্ন ব্যাংকের হটলাইন বা কাস্টমার কেয়ারে ফোন করে সেবা নিতে দীর্ঘ অপেক্ষায় থেকে গ্রাহকের ভোগান্তি বিষয়ে জানতে চাইলে জাগো নিউজকে তিনি এসব কথা জানান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য কল সেন্টার বাধ্যতামূলক নয়। কোনো ব্যাংক যদি মনে করে আমার কোনো কল সেন্টারই থাকবে না, তবে বাংলাদেশ ব্যাংকের কিছু বলার নেই।
তিনি বলেন, মানুষের যদি কোনো অভিযোগ থাকে ব্যাংকগুলো বলতে পারে, আমাদের লিখিত আকারে জানাবে, আমরা ওই অভিযোগগুলি দ্রুত নিষ্পত্তির চেষ্টা করবো। কিন্তু কল সেন্টারটা করা হয়েছে দ্রুত নিষ্পত্তির জন্যই।
এই সেবা ব্যয়বহুল জানিয়ে তিনি বলেন, এ কারণে ব্যাংক হয়তো বা করে না। বাংলাদেশ ব্যাংক তাদের জোর দিতে পারবে না। এটা তো তাদের একটি বাড়তি সেবা। এই সেবা যদি তারা দিতে রাজিও না হয়, বাংলাদেশ ব্যাংকের কোনো কিছু বলার নেই। কারণ এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজির একটা পার্ট।
কোনো একটা ব্যাংকের কল সেন্টার থাকলে ওই ব্যাংকের প্রতি মানুষ আগ্রহ দেখায় জানিয়ে বলেন, কোনো সমস্যা থাকলে তার কল সেন্টারে কথা বলে বিষয়টা জানাতে পারবো।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক রিকোয়েস্ট করতে পারে যে, আপনাদের কল সেন্টারে মাঝে-মধ্যে শুনি মানুষ কল করে ১০-১৫ মিনিট, আরও বেশি ওয়েট করতে হয়, অতএব দেখেন এটা যাতে আরও কম সময়ে মানুষ সেবা পায়, এই চেষ্টা করেন। কিন্তু লিখিত আকারে বোধহয় ওভাবে বলার সুযোগ কম।
ইএইচটি/এএসএ
What's Your Reaction?

