ব্যান্ড সিক্স’র মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি’

দশ বছর বিরতির পর গত বছরের শেষ দিকে গানে ফিরেছে ব্যান্ড সিক্স। ২০১২ সালে তরুণ রক মিউজিশিয়ানদের রিয়েলিটি শো ‘নেসক্যাফে গেট সেট রক’–এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে ব্যান্ডটি।  এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ব্যান্ডটি এনেছে ‘ভালোবাসি’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম । ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ সব গ্লোবাল প্ল্যাটফর্মে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পেয়েছে গত শুক্রবার রাতে। 'আজ এখনো আছি আমি/ থাকতে চাই আরও কিছুক্ষণ/ দেখতে তোমার নীল নয়ন/ হারাব আমি' দীর্ঘ এক যুগ আগে প্রথমবার এফএম রেডিওতে শোনা গিয়েছিল ব্যান্ড সিক্সের এই গান; কিন্তু বাণিজ্যিকভাবে তা প্রকাশ পায়নি। এরপর থেমে যায় ব্যান্ডটির পথচলা। সেই অপ্রকাশিত গানটি এবার মিউজিক্যাল ফিল্ম আকারে মুক্তি পেয়েছে। ব্যান্ডটির দলনেতা বেজিস্ট রাকিবুল রোমান্স জানান, ২০১৫ সালের ডিসেম্বরে ব্যান্ডটির পথচলা থেমে যাওয়ায় দ্বিতীয় অ্যালবামের কাজও বন্ধ হয়ে যায়। তবে গত বছর থেকে ব্যান্ডটি আবার গানে ফেরে। ব্যান্ডের গিটারিস্ট ও প্রডিউসার রেজোয়ান আশরাফ দেশের বাইরে থেকেই কাজ করছেন। একটি একটি করে সিঙ্গেল ট্র্যাক মুক্তির পরিকল্পনা রয়েছে। 'ভালোবাসি' গানটির কথা ও সুর করেছে

ব্যান্ড সিক্স’র মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসি’
দশ বছর বিরতির পর গত বছরের শেষ দিকে গানে ফিরেছে ব্যান্ড সিক্স। ২০১২ সালে তরুণ রক মিউজিশিয়ানদের রিয়েলিটি শো ‘নেসক্যাফে গেট সেট রক’–এ চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে ব্যান্ডটি।  এবারের ভালোবাসা দিবস উপলক্ষে ব্যান্ডটি এনেছে ‘ভালোবাসি’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম । ব্যান্ডটির ইউটিউব চ্যানেল, স্পটিফাইসহ সব গ্লোবাল প্ল্যাটফর্মে মিউজিক্যাল ফিল্মটি মুক্তি পেয়েছে গত শুক্রবার রাতে। 'আজ এখনো আছি আমি/ থাকতে চাই আরও কিছুক্ষণ/ দেখতে তোমার নীল নয়ন/ হারাব আমি' দীর্ঘ এক যুগ আগে প্রথমবার এফএম রেডিওতে শোনা গিয়েছিল ব্যান্ড সিক্সের এই গান; কিন্তু বাণিজ্যিকভাবে তা প্রকাশ পায়নি। এরপর থেমে যায় ব্যান্ডটির পথচলা। সেই অপ্রকাশিত গানটি এবার মিউজিক্যাল ফিল্ম আকারে মুক্তি পেয়েছে। ব্যান্ডটির দলনেতা বেজিস্ট রাকিবুল রোমান্স জানান, ২০১৫ সালের ডিসেম্বরে ব্যান্ডটির পথচলা থেমে যাওয়ায় দ্বিতীয় অ্যালবামের কাজও বন্ধ হয়ে যায়। তবে গত বছর থেকে ব্যান্ডটি আবার গানে ফেরে। ব্যান্ডের গিটারিস্ট ও প্রডিউসার রেজোয়ান আশরাফ দেশের বাইরে থেকেই কাজ করছেন। একটি একটি করে সিঙ্গেল ট্র্যাক মুক্তির পরিকল্পনা রয়েছে। 'ভালোবাসি' গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার আরিফ শিশির। গানটি মূলত তার জীবনের একটি সত্য ও বিরহের প্রেমের গল্প নিয়ে আবর্তিত। বেজিস্ট রোমান্স বলেন, 'আমরা যখন গানটি নতুন করে করার কথা ভাবি, তখনই সিদ্ধান্ত নিই একটি মিউজিক্যাল ফিল্ম তৈরি করব, যেখানে সত্য ঘটনাটি উঠে আসবে। গল্পের মূল নায়ক আমাদের ড্রামার আরিফ শিশির নিজেই। যেহেতু তার অভিনয়ের অভিজ্ঞতা আছে, তাই তিনি এখানে প্রধান চরিত্র হিসেবে কাজ করেছেন। আমরা এখানে কোনো নেতিবাচকতা দেখাইনি; বরং দুজন মানুষের আলাদা হয়ে যাওয়ার পরও একে অপরের প্রতি যে টান এবং আকুতি থাকে, তা ফুটিয়ে তুলেছি।' মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন শৌরিন। ব্যান্ড সিক্স তাদের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান হিসেবে সম্প্রতি 'এই তো সময় ২' প্রকাশ করেছে। 'ভালোবাসি' হতে যাচ্ছে এই অ্যালবামের দ্বিতীয় গান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow