ব্যাপক হামলা, ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালাল ইসরায়েলিরা

ইসরায়েলি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার পর ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডের তথ্যমতে, অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলিদের বিরুদ্ধে হিজবুল্লাহর অবিরাম ও বিধ্বংসী হামলা এবং ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েলের সরকারি সূত্র জানিয়েছে যে, শনিবার সকাল থেকে ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি রেডিও আরও জানিয়েছে, গ্যালিলি, হাইফা উপসাগর এবং একরে ইসরায়েলিরা মধ্যরাত থেকে বারবার আশ্রয়কেন্দ্রে গেছে। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই এলাকাগুলোতে বিপদ সংকেত সাইরেন বেজে ওঠার পর এই ঘটনা ঘটে।  

ব্যাপক হামলা, ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালাল ইসরায়েলিরা

ইসরায়েলি রেডিও জানিয়েছে, হিজবুল্লাহর ব্যাপক হামলার পর ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে।

ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডের তথ্যমতে, অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় ইসরায়েলিদের বিরুদ্ধে হিজবুল্লাহর অবিরাম ও বিধ্বংসী হামলা এবং ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার ইসরায়েলের সরকারি সূত্র জানিয়েছে যে, শনিবার সকাল থেকে ইসরায়েলিরা ১৮ বার আশ্রয়কেন্দ্রে পালাতে বাধ্য হয়েছে।

এ প্রসঙ্গে ইসরায়েলি রেডিও আরও জানিয়েছে, গ্যালিলি, হাইফা উপসাগর এবং একরে ইসরায়েলিরা মধ্যরাত থেকে বারবার আশ্রয়কেন্দ্রে গেছে। লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে এই এলাকাগুলোতে বিপদ সংকেত সাইরেন বেজে ওঠার পর এই ঘটনা ঘটে।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow