ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় বস্তাগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ এগুলো উদ্ধার করে। বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ওষুধ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদে স্থানীয় জেলেরা জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় জাল টেনে তোলার সময় মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা তাদের চোখে পড়ে। বস্তায় মরদেহ থাকতে পারে এমন আশঙ্কায় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুলে দেখে, ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এরপর বস্তাভর্তি ওষুধ থানায় নিয়ে যায় পুলিশ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধগুলো ২০২৩ সালের। সেসময় কেউ হয়তো বস্তাবন্দি করে নদীতে ফেলে দেন। বস্তায় থাকা এবং ওষুধের প্যাকেট সহজে নষ্ট না হওয়ায় সেগুলো নদীর তলদেশে এতদিন রয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত

ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় বস্তাগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ এগুলো উদ্ধার করে।

বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে ওষুধ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ব্রহ্মপুত্র নদে স্থানীয় জেলেরা জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় জাল টেনে তোলার সময় মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা তাদের চোখে পড়ে। বস্তায় মরদেহ থাকতে পারে এমন আশঙ্কায় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলোর মুখ খুলে দেখে, ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। এরপর বস্তাভর্তি ওষুধ থানায় নিয়ে যায় পুলিশ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‌‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ওষুধগুলো ২০২৩ সালের। সেসময় কেউ হয়তো বস্তাবন্দি করে নদীতে ফেলে দেন। বস্তায় থাকা এবং ওষুধের প্যাকেট সহজে নষ্ট না হওয়ায় সেগুলো নদীর তলদেশে এতদিন রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow