ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে
বিশ্বকাপ এলেই জ্বলে উঠেন কিলিয়ান এমবাপ্পে। তার প্রমাণ দেখা গেল আরও একবার। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আজ জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ফরাসি তারকা। সেইসঙ্গে বিশ্বকাপে নিজের ১৪তম গোলটি করে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে গেলেন এই তারকা স্ট্রাইকার। বিশ্বকাপে লিওনেল মেসির গোলসংখ্যা ১৩ এবং পেলের গোল ছিল ১২। বলাবাহুল্য, বিশ্বমঞ্চে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর তিনটি গোল করলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি। ১৬ গোল করে এই তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসা সবার উপরে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার তালিকায় এমবাপে যৌথভাবে তিন নম্বরে। ১৪ গোল করে গার্ড মুলারের পাশে তিনি। ডি-বক্সের বাইরে থেকে মাইকেল অলিসের এক দারুণ অ্যাসিস্ট সেনেগালের রক্ষণব্যুহকে ভেঙে দেয়। আর ছয় গজ বক্সের প্রান্ত থেকে ডান পায়ের নিখুঁত শটে এদুয়ার মেন্দির পাশ দিয়ে বল জালে জড়ান এমবাপে। ফ্রান্সের জার্সিতে এটি ছিল তার ৫৭তম গোল। তারপর বক্সের বাইরে থেকে ডান পায়ের জাদুকরী শটে দ্বিতীয় গোল করেন তিনি।
বিশ্বকাপ এলেই জ্বলে উঠেন কিলিয়ান এমবাপ্পে। তার প্রমাণ দেখা গেল আরও একবার। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আজ জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ফরাসি তারকা।
সেইসঙ্গে বিশ্বকাপে নিজের ১৪তম গোলটি করে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকেও ছাড়িয়ে গেলেন এই তারকা স্ট্রাইকার। বিশ্বকাপে লিওনেল মেসির গোলসংখ্যা ১৩ এবং পেলের গোল ছিল ১২।
বলাবাহুল্য, বিশ্বমঞ্চে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতাও তিনি। আর তিনটি গোল করলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হবেন তিনি। ১৬ গোল করে এই তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসা সবার উপরে। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার তালিকায় এমবাপে যৌথভাবে তিন নম্বরে। ১৪ গোল করে গার্ড মুলারের পাশে তিনি।
ডি-বক্সের বাইরে থেকে মাইকেল অলিসের এক দারুণ অ্যাসিস্ট সেনেগালের রক্ষণব্যুহকে ভেঙে দেয়। আর ছয় গজ বক্সের প্রান্ত থেকে ডান পায়ের নিখুঁত শটে এদুয়ার মেন্দির পাশ দিয়ে বল জালে জড়ান এমবাপে। ফ্রান্সের জার্সিতে এটি ছিল তার ৫৭তম গোল। তারপর বক্সের বাইরে থেকে ডান পায়ের জাদুকরী শটে দ্বিতীয় গোল করেন তিনি।
What's Your Reaction?