ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায় রঙিন চাঁদপুর

ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চাঁদপুর। বিভিন্ন দেশের পতাকা, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর। বাড়ি-ঘরের ছাদ, দোকানপাট ও সড়কে এর ছাপ পড়েছে। বৃহস্পতিবার (১১ জুন) শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও প্রিয় দলের পক্ষে বের হচ্ছে শোভাযাত্রা। শামিম তালুকদার একজন আর্জেন্টিনা সমর্থক। তিনি বলেন, ‘বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে। আর আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই বন্ধুদের সঙ্গে নিয়ে বের হয়েছি।’ ব্রাজিল সমর্থক সাইফুল ইসলাম বলেন, ‘ফুটবল বিশ্বকাপ আমাদের জন্য একটা উৎসব। দল ভিন্ন হলেও আনন্দটা সবার জন্যই। সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সবাই বিশ্বকাপ উপভোগ করুক।’ চাঁদপুর শহরের ব্যবসায়ী রুবেল বলেন, ‘বিশ্বকাপ ঘিরে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। দোকানে আসা ক্রেতারাও ফুটবল নিয়েই বেশি আলোচনা করছেন। পুরো শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে।’ শরীফুল ইসলাম/এসআর/এমএস

ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায় রঙিন চাঁদপুর

ফুটবল বিশ্বকাপ ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চাঁদপুর। বিভিন্ন দেশের পতাকা, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে শহর। বাড়ি-ঘরের ছাদ, দোকানপাট ও সড়কে এর ছাপ পড়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) শহরের বিভিন্ন সড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও প্রিয় দলের পক্ষে বের হচ্ছে শোভাযাত্রা।

শামিম তালুকদার একজন আর্জেন্টিনা সমর্থক। তিনি বলেন, ‘বিশ্বকাপ এলেই অন্যরকম আনন্দ কাজ করে। আর আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই বন্ধুদের সঙ্গে নিয়ে বের হয়েছি।’

ব্রাজিল-আর্জেন্টিনার পতাকায় রঙিন চাঁদপুর

ব্রাজিল সমর্থক সাইফুল ইসলাম বলেন, ‘ফুটবল বিশ্বকাপ আমাদের জন্য একটা উৎসব। দল ভিন্ন হলেও আনন্দটা সবার জন্যই। সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সবাই বিশ্বকাপ উপভোগ করুক।’

চাঁদপুর শহরের ব্যবসায়ী রুবেল বলেন, ‘বিশ্বকাপ ঘিরে মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। দোকানে আসা ক্রেতারাও ফুটবল নিয়েই বেশি আলোচনা করছেন। পুরো শহরে উৎসবের আবহ তৈরি হয়েছে।’

শরীফুল ইসলাম/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow