ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬- এর রাউন্ড অব ১৬ এর ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ বন্দুক হামলা ঘটেছে। চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। জানা গেছে, স্বাধীনতা দিবস উদযাপন চলাকালে রোববার (৫ জুলাই) রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড (Coney Island) এলাকায় এই হামলা ঘটে। ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিনগত রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের এই নেইবারহুডের ওয়েস্ট ৩১তম স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় আহতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর। এনওয়াইপিডি-র বরাতে জানানো হয়েছে, গুলিবিদ্ধ সব ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গে

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, ৪ শিশুসহ আহত ৮

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬- এর রাউন্ড অব ১৬ এর ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ বন্দুক হামলা ঘটেছে। চার শিশুসহ অন্তত আটজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

জানা গেছে, স্বাধীনতা দিবস উদযাপন চলাকালে রোববার (৫ জুলাই) রাতে নিউইয়র্ক সিটির কোনি আইল্যান্ড (Coney Island) এলাকায় এই হামলা ঘটে। ব্রাজিল ও নরওয়ের ম্যাচটি বাংলাদেশ সময় রোববার (৫ জুলাই) দিনগত রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে।

এনওয়াইপিডি এবিসি নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ব্রুকলিনের এই নেইবারহুডের ওয়েস্ট ৩১তম স্ট্রিটে গোলাগুলির খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই হামলায় আহতদের মধ্যে রয়েছেন দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু। আহত শিশুদের বয়স যথাক্রমে ১৪, ১২, ৭ ও ৬ বছর।

এনওয়াইপিডি-র বরাতে জানানো হয়েছে, গুলিবিদ্ধ সব ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে ২১ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক।

এবিসি নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হলেও এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি। এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে এনওয়াইপিডি সাড়া দেয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow