ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার

চোট কাটিয়ে দীর্ঘদিন পর নেইমার এবারের বিশ্বকাপে নিজের অভিষেক করেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তবে জাপানের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অব-১৬ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি বেঞ্চেই ছিলেন। মাঠে নামানো হয়নি তাকে। ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ফরোয়ার্ড নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে ব্রাজিল দলে তার নতুন ভূমিকা নিয়ে নেইমারের আচরণেরও প্রশংসা করেছেন ইতালিয়ান এই কোচ। ফোলহা দে সাও পাওলো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারে।’ তিনি আরও বলেন, ‘সে বেঞ্চে বসে খুশি নয়; কিন্তু তার আচরণ খুবই ভালো। সে দারুণ অনুশীলন করছে। নেইমার খুবই শ্রদ্ধাশীল, ভদ্র এবং সতীর্থদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দলের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ তার অসাধারণ সামর্থ্য রয়েছে এবং সে খুবই বিনয়ী মানুষ। আমি তাকে নিয়ে খুবই খুশি। আর অবশ্যই, সে খেলতে চায়- যেমনটা সব সময়ই চেয়েছে।’ নেইমার কি একাদশে সুযোগ চেয়ে কোচের কাছে কোনো অনুরোধ করেছিলেন- এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, তেমন কিছু হয়নি। তবে তিনি বলেন, ‘

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার

চোট কাটিয়ে দীর্ঘদিন পর নেইমার এবারের বিশ্বকাপে নিজের অভিষেক করেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তবে জাপানের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অব-১৬ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি বেঞ্চেই ছিলেন। মাঠে নামানো হয়নি তাকে।

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ফরোয়ার্ড নেইমার এখন পুরো ৯০ মিনিট খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে ব্রাজিল দলে তার নতুন ভূমিকা নিয়ে নেইমারের আচরণেরও প্রশংসা করেছেন ইতালিয়ান এই কোচ।

ফোলহা দে সাও পাওলো পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারে।’

তিনি আরও বলেন, ‘সে বেঞ্চে বসে খুশি নয়; কিন্তু তার আচরণ খুবই ভালো। সে দারুণ অনুশীলন করছে। নেইমার খুবই শ্রদ্ধাশীল, ভদ্র এবং সতীর্থদের কাছে অত্যন্ত জনপ্রিয়। দলের জন্য সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কারণ তার অসাধারণ সামর্থ্য রয়েছে এবং সে খুবই বিনয়ী মানুষ। আমি তাকে নিয়ে খুবই খুশি। আর অবশ্যই, সে খেলতে চায়- যেমনটা সব সময়ই চেয়েছে।’

নেইমার কি একাদশে সুযোগ চেয়ে কোচের কাছে কোনো অনুরোধ করেছিলেন- এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি জানান, তেমন কিছু হয়নি। তবে তিনি বলেন, ‘প্রতিদিনের অনুশীলনেই নেইমারের খেলার ইচ্ছা স্পষ্ট বোঝা যায় এবং এটি ইতিবাচক লক্ষণ। কারণ একজন ফুটবলারের বেঞ্চে বসে স্বস্তিতে থাকা উচিত নয়।’

জাপানের বিপক্ষে জয়সূচক গোলের পর কেন তিনি দৌড়ে উদযাপন করেননি, সেটিও ব্যাখ্যা করেন আনচেলত্তি। ‘আমি দৌড়াতে পারি না, তাহলে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাবে। আমার বয়স ৬৭ বছর।’

এরপর তিনি যোগ করেন, ‘আর আমার কাছে ম্যাচ শেষ হয় না শেষ বাঁশি বাজানোর আগে। মার্তিনেল্লি গোল করার পরও কয়েক মিনিট বাকি ছিল। তাই আমি উদযাপন করতে পারিনি। কারণ এর আগে অনেকবার দেখেছি, যে ম্যাচকে শেষ ভেবেছি, সেটাই পরে খারাপভাবে শেষ হয়েছে।’

হালকা মেজাজে আনচেলত্তি আরও জানান, তিনি ক্যাথলিক হলেও ম্যাচের আগে প্রার্থনা করেন না। ‘আমি ক্যাথলিক, কিন্তু আমার মনে হয় ঈশ্বরের ভাবার জন্য আরও গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে (হাসি)।’

বিশ্বকাপের রাউন্ড অব-১৬-এ ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী রোববার নরওয়ের বিপক্ষে। প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় তারকা আরলিং হালান্ড। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

নরওয়েকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে প্রতিটি ম্যাচই কঠিন। নকআউট পর্বে শুধু কৌশল বা কারিগরি বিষয় নয়, মানসিক দিকও বড় ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘নরওয়ে একটি ভালো দল, তাদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। হালান্ড বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ম্যাচটি অবশ্যই কঠিন হবে। তবে আমরা আত্মবিশ্বাসী যে আমরা ভালো একটি ম্যাচ খেলতে পারব।’

আরআর/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow