ব্রাজিল সাপোর্টারদের উদ্দেশে আরশ খানের খোলা বার্তা
ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে ঘিরে নিজেদের আবেগ, প্রত্যাশা ও খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তারকারা। সেই ধারাবাহিকতায় এবার মজার এক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্রাজিল সাপোর্টার পরিচালক এবং চিত্রগ্রাহকগণ আগামী একমাস যোগাযোগ করবেন না। কোনোভাবেই ৭ সংখ্যার ছায়া মাড়াতে চাই না।’ আরশ খানের এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরা পোস্টটিকে ফুটবলীয় খুনসুটি হিসেবে দেখছেন। অনেকে মন্তব্য করে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ আবার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের চিরাচরিত মজার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও টেনে এনেছেন। মূলত ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয়কে ইঙ্গিত করেই আরশ খান ‘৭ সংখ্যার ছায়া’ প্রসঙ্গটি উল্লেখ করেছেন বলে মনে করছেন নেটিজেনরা। ফুটবলপ্রেমীদের কাছে সেই ম্যাচটি এখনও আলোচনার অন্যতম বিষয়। ফলে তার পোস্টে ব্যবহৃত এই ইঙ্গিত অনেক
ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে গোটা বিশ্ব। এর প্রভাব পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলকে ঘিরে নিজেদের আবেগ, প্রত্যাশা ও খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তারকারা। সেই ধারাবাহিকতায় এবার মজার এক স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘ব্রাজিল সাপোর্টার পরিচালক এবং চিত্রগ্রাহকগণ আগামী একমাস যোগাযোগ করবেন না। কোনোভাবেই ৭ সংখ্যার ছায়া মাড়াতে চাই না।’
আরশ খানের এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার ভক্ত-অনুরাগীরা পোস্টটিকে ফুটবলীয় খুনসুটি হিসেবে দেখছেন। অনেকে মন্তব্য করে হাস্যরসাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ আবার আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের চিরাচরিত মজার প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গও টেনে এনেছেন।
মূলত ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয়কে ইঙ্গিত করেই আরশ খান ‘৭ সংখ্যার ছায়া’ প্রসঙ্গটি উল্লেখ করেছেন বলে মনে করছেন নেটিজেনরা। ফুটবলপ্রেমীদের কাছে সেই ম্যাচটি এখনও আলোচনার অন্যতম বিষয়। ফলে তার পোস্টে ব্যবহৃত এই ইঙ্গিত অনেকের কাছেই বাড়তি হাস্যরসের জন্ম দিয়েছে।
শোবিজ অঙ্গনে আরশ খান বরাবরই প্রাণবন্ত ও হাস্যরসাত্মক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত সক্রিয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে মজার মন্তব্য কিংবা ব্যতিক্রমী পোস্ট দিয়ে প্রায়ই ভক্তদের নজর কাড়েন।
এদিকে ফুটবল মৌসুম এলেই দেশের বিনোদন অঙ্গনের তারকারাও নিজেদের প্রিয় দল নিয়ে সরব হয়ে ওঠেন। কেউ আর্জেন্টিনার পক্ষে, কেউ আবার ব্রাজিলের সমর্থনে নানা পোস্ট করেন। সেই আবেগের প্রকাশে কখনও দেখা যায় বন্ধুত্বপূর্ণ তর্ক-বিতর্ক, আবার কখনও মজার খোঁচাখুঁচি। আরশ খানের সাম্প্রতিক পোস্টটিও সেই ফুটবলীয় মজার সংস্কৃতিরই একটি অংশ হিসেবে দেখছেন অনেকে।
এমআই/এলআইএ
What's Your Reaction?