ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

হাইতি ও স্কটল্যান্ড ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের পর বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্পেনের অভিজ্ঞ রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ। ম্যাচ শুরুর মাত্র তিন দিন আগে ফিফা এই সিদ্ধান্ত নিশ্চিত করে, যা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। স্প্যানিশ দৈনিক মার্কার তথ্য অনুযায়ী, আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ২০১২ সাল থেকে পেশাদার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৪ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃত। দীর্ঘ ক্যারিয়ারে তিনি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচগুলোর মধ্যে অন্যতম এল ক্লাসিকোর বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। কঠিন সিদ্ধান্তে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পরিচিত এই রেফারি ২০১৭ সালে স্প্যানিশ রেফারিং টেকনিক্যাল কমিটির কাছ থেকে সেরা রেফারির স্বীকৃতিও পান। তবে তার রেফারিং ঘিরে বিতর্কও কম নয়। অতিরিক্ত ফাউলের কারণে খেলা বারবার থামানো এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার জন্য তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। রিয়াল মাদ্রিদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল বাতিলের ঘটনাও আলোচনায় আসেন তিনি। সেই ম্যাচে অভিযোগ ওঠে সা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

হাইতি ও স্কটল্যান্ড ম্যাচে রেফারিং নিয়ে বিতর্কের পর বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্পেনের অভিজ্ঞ রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ। ম্যাচ শুরুর মাত্র তিন দিন আগে ফিফা এই সিদ্ধান্ত নিশ্চিত করে, যা নিয়ে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

স্প্যানিশ দৈনিক মার্কার তথ্য অনুযায়ী, আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ২০১২ সাল থেকে পেশাদার রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ২০১৪ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃত। দীর্ঘ ক্যারিয়ারে তিনি স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচগুলোর মধ্যে অন্যতম এল ক্লাসিকোর বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

কঠিন সিদ্ধান্তে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পরিচিত এই রেফারি ২০১৭ সালে স্প্যানিশ রেফারিং টেকনিক্যাল কমিটির কাছ থেকে সেরা রেফারির স্বীকৃতিও পান।

তবে তার রেফারিং ঘিরে বিতর্কও কম নয়। অতিরিক্ত ফাউলের কারণে খেলা বারবার থামানো এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার প্রবণতার জন্য তিনি একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন। রিয়াল মাদ্রিদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে গোল বাতিলের ঘটনাও আলোচনায় আসেন তিনি। সেই ম্যাচে অভিযোগ ওঠে সামান্য ধাক্কাকে ফাউল হিসেবে ধরা হয়েছিল।

বিশ্বকাপে প্রথম ম্যাচেই ড্র করেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে আটকে যাওয়ার পর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের আগেই রেফারি নিয়োগ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে দায়িত্বে থাকবেন আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ।

তার সহকারী হিসেবে থাকবেন স্পেনের হোসে এনরিক নারাঞ্জো ও দিয়েগো সানচেজ, আর চতুর্থ ও পঞ্চম রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের স্যান্দ্রো স্কেয়ারার এবং স্টেফান ডি আলমেইদা। ভিএআর রুমের কর্মকর্তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

বিতর্ক আরও ঘনীভূত হয়েছে কারণ অতীতে আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ নিজেই জানিয়েছেন, তিনি শৈশবে বার্সেলোনার সমর্থক ছিলেন এবং প্রিয় ফুটবলার হিসেবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর নাম উল্লেখ করেছিলেন। ক্যানারি আইল্যান্ডের বাসিন্দা হওয়ায় তার ফুটবল পছন্দ নিয়ে অতীত মন্তব্য বারবার আলোচনায় এসেছে, যা এবার বিশ্বকাপ মঞ্চেও বিতর্ক তৈরি করছে।

অন্যদিকে ব্রাজিলের প্রথম ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছিল। মরক্কোর বিপক্ষে ম্যাচ পরিচালনা করা স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনসিসের অতীত বিতর্কিত ইতিহাস নিয়েও সমালোচনা হয়। ফিফার তথ্য অনুযায়ী, তিনি এখন পর্যন্ত ৩২২টি ম্যাচে ১,৭৫৯টি হলুদ কার্ড, ৮৮টি লাল কার্ড এবং ১২৯টি পেনাল্টি দিয়েছেন, যা তার কঠোর রেফারিং স্টাইলের পরিচয় বহন করে।

ফুটবল বিশ্লেষকদের মতে, ব্রাজিল ও হাইতির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ রেফারি হিসেবে আলেহান্দ্রো হোসে হার্নান্দেজের উপস্থিতি মাঠের শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে তার অতীত মন্তব্য ও ক্লাব-সম্পর্কিত বিতর্ক নতুন করে ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।

এদিকে ব্রাজিল দল মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতির বিপক্ষে ম্যাচটিকে গ্রুপ পর্বে ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে। এমন প্রেক্ষাপটে ম্যাচের রেফারিং ঘিরে আলোচনা আরও তীব্র হয়েছে, যা মাঠের লড়াইয়ের পাশাপাশি বাড়তি উত্তেজনা যোগ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow