ব্রাজিলকে বাস্তবতা মেনে নিতে বললেন কিংবদন্তি রোনালদো

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায় এখনো মেনে নিতে পারছেন না দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর তিনি বলেছেন, ব্রাজিলিয়ান ফুটবলকে এখন বাস্তবতা মেনে নিয়ে নিজেদের দুর্বলতা স্বীকার করতে হবে। কেইজ টিভিকে-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, ব্রাজিল এত দ্রুত বিদায় নেবে, তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, আমাদের এখানে না থাকার ব্যাখ্যা দেওয়ার মতো আর কিছুই আমার মাথায় আসছে না। আমি তো আগেই ফিফার কাছে ৫০টিরও বেশি টিকিট চাওয়ার ব্যবস্থা করে রেখেছিলাম।’ বর্তমান ব্রাজিল দল নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে এখন ব্রাজিল আর আগের অবস্থানে নেই, আমরা এখন খুবই খারাপ সময় পার করছি। সেমিফাইনালে প্রায় পুরোপুরিই ইউরোপীয় দল থাকবে-তিনটি ইউরোপীয় দল এবং হয়তো আর্জেন্টিনা, অথবা চারটিই ইউরোপীয় দল।’ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়াতে হলে আত্মসমালোচনার বিকল্প নেই বলেও মনে করেন রোনালদো, ‘আমাদের নিজেদের পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে হবে। বিনয়ের সঙ্গে স্বীকার করতে হবে যে আমরা এখন অন্যদের চেয়ে প

ব্রাজিলকে বাস্তবতা মেনে নিতে বললেন কিংবদন্তি রোনালদো

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায় এখনো মেনে নিতে পারছেন না দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর তিনি বলেছেন, ব্রাজিলিয়ান ফুটবলকে এখন বাস্তবতা মেনে নিয়ে নিজেদের দুর্বলতা স্বীকার করতে হবে।

কেইজ টিভিকে-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো জানান, ব্রাজিল এত দ্রুত বিদায় নেবে, তা তিনি কল্পনাও করেননি। তিনি বলেন, ‘ঈশ্বরের দোহাই, আমাদের এখানে না থাকার ব্যাখ্যা দেওয়ার মতো আর কিছুই আমার মাথায় আসছে না। আমি তো আগেই ফিফার কাছে ৫০টিরও বেশি টিকিট চাওয়ার ব্যবস্থা করে রেখেছিলাম।’

বর্তমান ব্রাজিল দল নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্ব ফুটবলে এখন ব্রাজিল আর আগের অবস্থানে নেই, আমরা এখন খুবই খারাপ সময় পার করছি। সেমিফাইনালে প্রায় পুরোপুরিই ইউরোপীয় দল থাকবে-তিনটি ইউরোপীয় দল এবং হয়তো আর্জেন্টিনা, অথবা চারটিই ইউরোপীয় দল।’

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়াতে হলে আত্মসমালোচনার বিকল্প নেই বলেও মনে করেন রোনালদো, ‘আমাদের নিজেদের পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করতে হবে। বিনয়ের সঙ্গে স্বীকার করতে হবে যে আমরা এখন অন্যদের চেয়ে পিছিয়ে আছি এবং নিজেদের ভুলের দায় নিতে হবে। এরপর সেই ভুলগুলো শুধরে আগামী বিশ্বকাপ চক্রগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।’

ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকারের মতে, অতীতের গৌরব নয়, বরং বর্তমান বাস্তবতা মেনে পরিকল্পনা করলেই কেবল বিশ্ব ফুটবলের শীর্ষে ফেরার পথ খুঁজে পাবে সেলেসাওরা।

আরআর/এমএমআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow