ব্রাজিলকে যখন শেষবার হারায় নরওয়ে, হালান্ডের জন্মই হয়নি

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের হেড টু হেড রেকর্ড দুর্দান্ত। এখন পর্যন্ত চারবার তারা মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুইবার জিতেছে, দুইটি ম্যাচ ড্র। ব্রাজিল একবারও জিততে পারেনি। তবে সে অনেক দিন আগের কথা। ব্রাজিলের বিপক্ষে সবশেষ নরওয়ের দেখা হয়েছিল ২০ বছর আগে, ২০০৬ সালে। সে ম্যাচটি ১-১ ড্র হয়। ব্রাজিলকে নরওয়ে হারিয়েছিল আরও আগে, সেই ১৯৯৮ সালে। অর্থাৎ প্রায় ২৮ বছর আগের কথা। সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল নরওয়ে। ব্রাজিলের বিপক্ষে এবারের বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ে মাঠে নামার আগে সবার চোখ তাদের প্রধান তারকা আরলিং হালান্ডের দিকে। মজার ব্যাপার হলো, জন্মের পর তিনি কখনও ব্রাজিলের বিপক্ষে জিততে দেখেননি তার দেশকে। শেষবার ব্রাজিলের বিপক্ষে নরওয়ে জিতেছিল ১৯৯৮ সালে আর আরলিং হালান্ডের জন্মই ২০০০ সালে। অর্থাৎ হালান্ড যদি জন্মের পর তার দলের বিপক্ষে ব্রাজিলকে হারতে দেখতে চান, তবে আজ রোববার রাতেই সেই কাজটি প্রথমবার করে দেখাতে হবে! এমএমআর

ব্রাজিলকে যখন শেষবার হারায় নরওয়ে, হালান্ডের জন্মই হয়নি

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের হেড টু হেড রেকর্ড দুর্দান্ত। এখন পর্যন্ত চারবার তারা মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুইবার জিতেছে, দুইটি ম্যাচ ড্র। ব্রাজিল একবারও জিততে পারেনি।

তবে সে অনেক দিন আগের কথা। ব্রাজিলের বিপক্ষে সবশেষ নরওয়ের দেখা হয়েছিল ২০ বছর আগে, ২০০৬ সালে। সে ম্যাচটি ১-১ ড্র হয়।

ব্রাজিলকে নরওয়ে হারিয়েছিল আরও আগে, সেই ১৯৯৮ সালে। অর্থাৎ প্রায় ২৮ বছর আগের কথা। সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল নরওয়ে।

ব্রাজিলের বিপক্ষে এবারের বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে নরওয়ে মাঠে নামার আগে সবার চোখ তাদের প্রধান তারকা আরলিং হালান্ডের দিকে।

মজার ব্যাপার হলো, জন্মের পর তিনি কখনও ব্রাজিলের বিপক্ষে জিততে দেখেননি তার দেশকে। শেষবার ব্রাজিলের বিপক্ষে নরওয়ে জিতেছিল ১৯৯৮ সালে আর আরলিং হালান্ডের জন্মই ২০০০ সালে।

অর্থাৎ হালান্ড যদি জন্মের পর তার দলের বিপক্ষে ব্রাজিলকে হারতে দেখতে চান, তবে আজ রোববার রাতেই সেই কাজটি প্রথমবার করে দেখাতে হবে!

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow