ব্রাজিলিয়ান ফুটবল ও কিংবদন্তিদের প্রশংসায় হালান্ড

  বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে ঘিরে নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। প্রকাশিত একটি ভ্লগে ম্যাচের প্রস্তুতি, মাঠের বাইরের বিভিন্ন মুহূর্ত এবং ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে নিজের অনুভূতি তুলে ধরেছেন তিনি। ভিডিওতে দেখা যায়, হালান্ডের বাবা আলফি হালান্ড এবং ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও (রোনালদো ফেনোমেনো)-র মধ্যে এক আবেগঘন সাক্ষাৎ। পুরোনো দিনের স্মৃতিচারণায় মেতে ওঠেন দুই সাবেক ফুটবলার, যারা একসময় প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়েছেন। সাক্ষাতের সময় রোনালদো বলেন, ‘দারুণ, বন্ধু। খুব সুন্দর!’ জবাবে আলফি হালান্ড বলেন, ‘১৯৯৭ সালে আমাদের মুখোমুখি হওয়ার কথা মনে আছে?’ রোনালদোর হাস্যরসাত্মক উত্তর ছিল, ‘অবশ্যই। সেটা তো এক দুঃস্বপ্ন ছিল, তাই না?’ ভ্লগে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যেরও ভূয়সী প্রশংসা করেন আরলিং হালান্ড, ‘ব্রাজিল একটি ফুটবলের দেশ। ফুটবলের কথা উঠলেই প্রথম যেসব দেশের নাম মনে আসে, ব্রাজিল তার অন্যতম। কিংবদন্তি সব ফুটবলারের কারণে দেশটি বিশেষ মর্যাদা পেয়েছে। তাদের জার্সি, দেশ এবং ফুটবলের প্রতি আবেগ-সবকিছুই অসাধারণ।’ তিনি আরও বলেন

ব্রাজিলিয়ান ফুটবল ও কিংবদন্তিদের প্রশংসায় হালান্ড

 

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে ঘিরে নিজের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। প্রকাশিত একটি ভ্লগে ম্যাচের প্রস্তুতি, মাঠের বাইরের বিভিন্ন মুহূর্ত এবং ব্রাজিলিয়ান ফুটবল সম্পর্কে নিজের অনুভূতি তুলে ধরেছেন তিনি।

ভিডিওতে দেখা যায়, হালান্ডের বাবা আলফি হালান্ড এবং ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও (রোনালদো ফেনোমেনো)-র মধ্যে এক আবেগঘন সাক্ষাৎ। পুরোনো দিনের স্মৃতিচারণায় মেতে ওঠেন দুই সাবেক ফুটবলার, যারা একসময় প্রতিপক্ষ হিসেবে মাঠে লড়েছেন।

সাক্ষাতের সময় রোনালদো বলেন, ‘দারুণ, বন্ধু। খুব সুন্দর!’ জবাবে আলফি হালান্ড বলেন, ‘১৯৯৭ সালে আমাদের মুখোমুখি হওয়ার কথা মনে আছে?’ রোনালদোর হাস্যরসাত্মক উত্তর ছিল, ‘অবশ্যই। সেটা তো এক দুঃস্বপ্ন ছিল, তাই না?’

ভ্লগে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যেরও ভূয়সী প্রশংসা করেন আরলিং হালান্ড, ‘ব্রাজিল একটি ফুটবলের দেশ। ফুটবলের কথা উঠলেই প্রথম যেসব দেশের নাম মনে আসে, ব্রাজিল তার অন্যতম। কিংবদন্তি সব ফুটবলারের কারণে দেশটি বিশেষ মর্যাদা পেয়েছে। তাদের জার্সি, দেশ এবং ফুটবলের প্রতি আবেগ-সবকিছুই অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে খেলা সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি। পৃথিবীর যেখানেই যান না কেন, ব্রাজিলের জার্সি দেখতে পাবেন। এ কারণেই তাদের প্রতি আমার এত সম্মান।’

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো সম্পর্কে কথা বলতে গিয়ে হালান্ড বলেন, ‘রোনালদো একজন বিশেষ খেলোয়াড়। ‘দ্য ফেনোমেনন’ নামটি তার জন্যই যথার্থ। মনে হয় জ্লাতান ইব্রাহিমোভিচও একসময় এমনটাই বলেছিলেন। তিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা। তার ড্রিবলিং, খেলার আনন্দ এবং ফুটবল উপভোগ করার ধরন সত্যিই অসাধারণ।’

শেষ ষোলোতে জোড়া গোল করে ব্রাজিলকে বিদায় জানানোর পর এবার হালান্ডের সামনে নতুন পরীক্ষা। শনিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে।

এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে জায়গা করে নেবে নরওয়ে, যা দেশটির ফুটবল ইতিহাসে এক অনন্য অর্জন হয়ে থাকবে। আর সেই স্বপ্নপূরণের অন্যতম ভরসা হয়ে আছেন সাত গোল করা টুর্নামেন্টের অন্যতম সেরা তারকা আরলিং হালান্ড।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow