ব্রাজিলের জার্সি গায়ে ‘পল্টি মারলেন’ সাকিব আল হাসান
সাকিব আল হাসান অনেক দিন ধরেই আছেন আলোচনার বাইরে। এখন তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে। সাবেক এই সংসদ সদস্য এখন ক্রিকেট থেকেও আছেন অনেকটাই দূরে। তবে তার দেশে এখন বিশ্বকাপ চলছে। সে উন্মাদনায় গা ভাসিয়েছেন তিনি। ব্রাজিলের ম্যাচ দেখতে তিনি হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। খেলা তিনি দেখতেই পারেন, সেটা অস্বাভাবিক নয়। তবে অস্বাভাবিক যা, সেটা হচ্ছে তার গায়ের পোশাক। তিনি ম্যাচটা দেখেছেন ব্রাজিলের জার্সি গায়ে। সাকিব পরিচিত আর্জেন্টিনা আর লিওনেল মেসির সমর্থক হিসেবেও। গেল বিশ্বকাপ চলাকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলেও আলোচনায় এসেছিলেন। সেই তিনি আজ ব্রাজিলের জার্সি পরে গেছেন নিউজার্সি স্টেডিয়ামে। বিষয়টি জানিয়েছেন রবিন মিয়া। নেইমারের পরিবারের কাছের মানুষ হিসেবে পরিচিত এই ব্যক্তি এক ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন সাকিবের নতুন রূপকে। সে ছবিতে দেখা যায়, রবিন ও সাকিব দুজনই পরে আছেন ব্রাজিলের জার্সি। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’
সাকিব আল হাসান অনেক দিন ধরেই আছেন আলোচনার বাইরে। এখন তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে। সাবেক এই সংসদ সদস্য এখন ক্রিকেট থেকেও আছেন অনেকটাই দূরে।
তবে তার দেশে এখন বিশ্বকাপ চলছে। সে উন্মাদনায় গা ভাসিয়েছেন তিনি। ব্রাজিলের ম্যাচ দেখতে তিনি হাজির হয়েছিলেন স্টেডিয়ামে।
খেলা তিনি দেখতেই পারেন, সেটা অস্বাভাবিক নয়। তবে অস্বাভাবিক যা, সেটা হচ্ছে তার গায়ের পোশাক। তিনি ম্যাচটা দেখেছেন ব্রাজিলের জার্সি গায়ে।
সাকিব পরিচিত আর্জেন্টিনা আর লিওনেল মেসির সমর্থক হিসেবেও। গেল বিশ্বকাপ চলাকালে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলেও আলোচনায় এসেছিলেন।
সেই তিনি আজ ব্রাজিলের জার্সি পরে গেছেন নিউজার্সি স্টেডিয়ামে। বিষয়টি জানিয়েছেন রবিন মিয়া। নেইমারের পরিবারের কাছের মানুষ হিসেবে পরিচিত এই ব্যক্তি এক ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন সাকিবের নতুন রূপকে।
সে ছবিতে দেখা যায়, রবিন ও সাকিব দুজনই পরে আছেন ব্রাজিলের জার্সি। ক্যাপশনে লিখেছেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’
What's Your Reaction?