ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে একজনের চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে মসজিদ কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হ

ব্রাজিলের জার্সি গায়ে মসজিদের জুতা চুরি, চুল কেটে দিল জনতা
ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় মদিনা মসজিদে জুতা চুরি করতে গিয়ে এক যুবক জনতার হাতে আটক হয়েছেন। এ সময় তার গায়ে ব্রাজিলের জার্সি পরা ছিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বুধবার (১০ জুন) দুপুরের পর ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মসজিদের মুসল্লি ও স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিচ্ছেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে অভিযুক্ত যুবকের নাম-পরিচয়, ঠিকানা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে কেউ আমাদের অবগত করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দেখেছি, যেখানে চুরির অভিযোগে একজনের চুল কেটে দেওয়ার দৃশ্য দেখা যায়। তবে মসজিদ কর্তৃপক্ষ বা অন্য কোনো ব্যক্তি এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow