ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল
২০২৬ ফিফা বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও ভবিষ্যদ্বাণী। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের ‘বিশ্বকাপ দ্রষ্টা’ মাইকেল ব্রুনো। তার দাবি, ২০১০, ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সঠিকভাবে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০২৬ বিশ্বকাপ নিয়েও ভবিষ্যদ্বাণী দিয়েছেন তিনি। ব্রাজিলের কাম্পিনা গ্রান্দে অঞ্চলের বাসিন্দা এবং বর্তমানে বাররা দে সাও মিগেলে বসবাসকারী মাইকেল ব্রুনোর মতে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রানার্স-আপ হবে স্পেন, আর ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণই থেকে যাবে। প্রতিবেদন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবে। মাইকেল দাবি করেন, এটি কোনো সাম্প্রতিক অনুমান নয়। ২০২২ সাল থেকেই তিনি পর্তুগালকে ভবিষ্যৎ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকেই আমি পরবর্তী বিশ্বচ্যাম্পিয়নের নাম বলে আসছি। তখন থেকেই আমার বক্তব্য ছিল, পর্তুগালই বিশ্বকাপ জিতবে।’ তার মতে, আগামী বিশ্বকাপের প্রধান দাবিদার দলগুলো হবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজি
২০২৬ ফিফা বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও ভবিষ্যদ্বাণী। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলের ‘বিশ্বকাপ দ্রষ্টা’ মাইকেল ব্রুনো। তার দাবি, ২০১০, ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সঠিকভাবে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০২৬ বিশ্বকাপ নিয়েও ভবিষ্যদ্বাণী দিয়েছেন তিনি।
ব্রাজিলের কাম্পিনা গ্রান্দে অঞ্চলের বাসিন্দা এবং বর্তমানে বাররা দে সাও মিগেলে বসবাসকারী মাইকেল ব্রুনোর মতে, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রানার্স-আপ হবে স্পেন, আর ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণই থেকে যাবে। প্রতিবেদন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবে।
মাইকেল দাবি করেন, এটি কোনো সাম্প্রতিক অনুমান নয়। ২০২২ সাল থেকেই তিনি পর্তুগালকে ভবিষ্যৎ বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে আসছেন। তিনি বলেন, ‘২০২২ সাল থেকেই আমি পরবর্তী বিশ্বচ্যাম্পিয়নের নাম বলে আসছি। তখন থেকেই আমার বক্তব্য ছিল, পর্তুগালই বিশ্বকাপ জিতবে।’
তার মতে, আগামী বিশ্বকাপের প্রধান দাবিদার দলগুলো হবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজিল। তবে এই দলগুলোর মধ্যে পর্তুগালই সবচেয়ে প্রস্তুত এবং শিরোপা জয়ের জন্য সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বলে মনে করেন তিনি। বিশেষ করে, কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো যদি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে পর্তুগালের সম্ভাবনা আরও বেড়ে যাবে বলে বিশ্বাস তার।
ব্রাজিল জাতীয় দল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাইকেল উদ্বেগ প্রকাশ করেন সম্ভাব্য ‘নেইমার-নির্ভরতা’ নিয়ে। তার ভাষায়, ‘আমি বিশ্বাস করি না যে নেইমার এই বিশ্বকাপে শতভাগ ফিট অবস্থায় খেলতে পারবেন। আর যদি খেলেনও, তাহলে আবারও সেমিফাইনালের আগেই ব্রাজিল বিদায় নেবে। কারণ দলটি তার চারপাশেই খেলবে, যা ২০২২ সালের কৌশলগত ভুলের পুনরাবৃত্তি হবে।’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সম্পর্কেও সতর্ক মন্তব্য করেছেন মাইকেল। তার মতে, ড্রয়ের ওপর অনেক কিছু নির্ভর করলেও আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে পারে।
What's Your Reaction?