ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা
বিশ্বকাপের মঞ্চে শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় দিয়েছে ব্রাজিল। সেলসাওদের এই বিদায় নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একইসঙ্গে ব্রাজিলের বিদায়ের পিছনে গোল মিস করাকে বড় কারণ হিসেবে দেখছেন স্কালোনি। সম্প্রতি মিসর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লিওনেল স্কালোনি বলেন, নরওয়ের বিপক্ষে একের পর এক গোল করার সুযোগ নষ্ট করেছে ব্রাজিল। নরওয়ের গোলকিপার ওরাইন নিলান্ডকে একা পেয়েও গোল করতে না পারা ব্রাজিলের বড় ব্যর্থতা। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন তিনি। এ বিষয়ে আর্জেন্টিনার কোচ বলেন, ‘ব্রাজিলের খেলা কমবেশি দেখেছি। নরওয়ে ভালো দল। শুরুর দিকে স্কোর যখন ০-০ ছিল, তখন এনদ্রিক যদি ওই গোলটা পেয়ে যেত, তাহলে আজ আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই আসল কথা। আমরা সতর্ক আছি; কারণ, আমরাও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।’ মিসরকে শেষ ষোলোর লড়াইয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন স্কালোনি। মিসর ম্যাচে শুরুর একাদশ কেমন হবে, তা নিয়ে মুখ খোলেননি আর্জেন্টিনা কোচ, ‘আমি একাদশ ঠিক ক
বিশ্বকাপের মঞ্চে শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায় দিয়েছে ব্রাজিল। সেলসাওদের এই বিদায় নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একইসঙ্গে ব্রাজিলের বিদায়ের পিছনে গোল মিস করাকে বড় কারণ হিসেবে দেখছেন স্কালোনি।
সম্প্রতি মিসর ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
লিওনেল স্কালোনি বলেন, নরওয়ের বিপক্ষে একের পর এক গোল করার সুযোগ নষ্ট করেছে ব্রাজিল। নরওয়ের গোলকিপার ওরাইন নিলান্ডকে একা পেয়েও গোল করতে না পারা ব্রাজিলের বড় ব্যর্থতা। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন তিনি।
এ বিষয়ে আর্জেন্টিনার কোচ বলেন, ‘ব্রাজিলের খেলা কমবেশি দেখেছি। নরওয়ে ভালো দল। শুরুর দিকে স্কোর যখন ০-০ ছিল, তখন এনদ্রিক যদি ওই গোলটা পেয়ে যেত, তাহলে আজ আমরা অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, এটাই আসল কথা। আমরা সতর্ক আছি; কারণ, আমরাও বড় প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি।’
মিসরকে শেষ ষোলোর লড়াইয়ে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন স্কালোনি। মিসর ম্যাচে শুরুর একাদশ কেমন হবে, তা নিয়ে মুখ খোলেননি আর্জেন্টিনা কোচ, ‘আমি একাদশ ঠিক করে ফেলেছি। তবে সেটি এখনো খেলোয়াড়দের জানাইনি এবং আপনাদেরও বলব না। প্রেস অফিস থেকে আমাকে জানানো হয়েছে যে আপনারা সাংবাদিকেরা কমবেশি একাদশটি অনুমান করতে পেরেছেন। ধারণাটা ওই রকমই।’
মিসর ম্যাচের আগে মেসি কি পুরোপুরি ফিট এমন প্রশ্নের উত্তরে স্কালোনি বলেন, ‘মেসি একদম ঠিক আছে। ৩৯ বছর বয়সেও আগের ম্যাচে টানা ১২০ মিনিট খেলেও সে ক্লান্তির কথা বলেনি।’
প্রতিপক্ষ মিসরকে সমীহ করে স্কালোনি বলেছেন, ‘মিসর দারুণ দল। তাদের খেলার একটি সুনির্দিষ্ট কৌশল রয়েছে। তারা রক্ষণভাগ মজবুত করে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলে। আমাদের বিপক্ষেও তারা এটাই করবে। দলটি অত্যন্ত শক্ত প্রতিপক্ষ। আর সালাহ একজন বড় মাপের খেলোয়াড়। তার মুখোমুখি হওয়াটা রোমাঞ্চের। মিসর এই জায়গায় আসাটা প্রাপ্য ছিল।’
What's Your Reaction?