ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে জমজ দুই শিশুর করুণ মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু আলী ও অলী (৪)। তারা পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। অন্যদিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত টমাস বড়ুয়া বলেন, “ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানানো হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পানিতে ডুবে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু আলী ও অলী (৪)। তারা পাশ্ববর্তী বুড়িচং উপজেলার গিলাতলা গ্রামের বাসিন্দা তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে আলী ও অলী তাদের মায়ের সঙ্গে জিরুইন গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রোববার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।
অন্যদিকে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত টমাস বড়ুয়া বলেন, “ঘটনাটি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। জানানো হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
What's Your Reaction?