ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের কলেজপাড়া এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আজাদ সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে বসেছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা ভেদ করে এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা তাকে প্রাথমিকভাবে সহায়তা করেন। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় খোঁজ নিয়ে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার রেলপথে কয়েকটি স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এত বেশ কয়েকজন আহত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আজাদ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে শহরের কলেজপাড়া এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের অদূরে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী আকিব জাবেদ জানান, আজাদ সিলেট থেকে পারাবত এক্সপ্রেসে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন। তিনি ট্রেনের ‘ঢ’ বগিতে বসেছিলেন। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছাকাছি কলেজপাড়া এলাকায় পৌঁছালে বাইরে থেকে ছোড়া একটি পাথর জানালা ভেদ করে এসে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর ট্রেনের অন্যান্য যাত্রীরা তাকে প্রাথমিকভাবে সহায়তা করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকায় খোঁজ নিয়ে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও ব্রাহ্মণবাড়িয়ার রেলপথে কয়েকটি স্থানে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এত বেশ কয়েকজন আহত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow