ব্রাহ্মণবাড়িয়ায় পাহাড় কাটার দায়ে দুজনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ দণ্ড দেন। এসময় পাহাড়ের মাটি নেওয়ার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় ‘পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ফারুক হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শ্রমিক উসমান গণিকে দেওয়া হয় সাত দিনের কারাদণ্ড। অভিযান পরিচালনাকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটার অভিযোগে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ দণ্ড দেন। এসময় পাহাড়ের মাটি নেওয়ার কাজে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় ‘পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের বিরুদ্ধে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ফারুক হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। শ্রমিক উসমান গণিকে দেওয়া হয় সাত দিনের কারাদণ্ড।
অভিযান পরিচালনাকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল কবির জানান, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম
What's Your Reaction?