ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে। জানা গেছে, সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এমএস

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে ইউপি সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর অভিযানে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার থেকে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে।

জানা গেছে, সাদ্দাম হোসেন নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাদ্দাম হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow