ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন থেকে ১১ নারী ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ১১ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশন প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে মহিলাদের সোনার চেইন, কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান। আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর

ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশন থেকে ১১ নারী ছিনতাইকারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ১১ নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশন প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ট্রেনে যাত্রী সেজে মহিলাদের সোনার চেইন, কানের দুলসহ বিভিন্ন জিনিসপত্র ছিনতাই করে আসছিলেন।

আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আবুল হাসনাত মো. রাফি/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow