ব্রিজের নিচে কচুরিপানা থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি ব্রিজের নিচে কচুরিপানার ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। তল্লাশির একপর্যায়ে ব্রিজের নিচের কচুরিপানায় লুকানো অবস্থায় শটগানটি পাওয়া যায়। উদ্ধারের পর অস্ত্রটি দ্রুত থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকায় এই শটগানটি থাকতে পারে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে একটি শটগান উদ্ধার করি। অস্ত্রটির উৎস এবং এটি কার দখলে ছিল তা নিশ্চিত করতে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ওসি আরও জানান, ব্রিজের আশেপাশে বা পানির নিচে আরও কোনো অস্ত্র লুকানো আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি ব্রিজের নিচে কচুরিপানার ভেতর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় আড়াইহাজার থানা পুলিশ। তল্লাশির একপর্যায়ে ব্রিজের নিচের কচুরিপানায় লুকানো অবস্থায় শটগানটি পাওয়া যায়। উদ্ধারের পর অস্ত্রটি দ্রুত থানায় নিয়ে আসা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, গত জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের তালিকায় এই শটগানটি থাকতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে একটি শটগান উদ্ধার করি। অস্ত্রটির উৎস এবং এটি কার দখলে ছিল তা নিশ্চিত করতে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
ওসি আরও জানান, ব্রিজের আশেপাশে বা পানির নিচে আরও কোনো অস্ত্র লুকানো আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে পানির নিচে চিরুনি অভিযান চালানো হবে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?