ব্রিজের সামনে সড়কে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার জনগুরুত্বপূর্ণ বড়দল সড়কের মানিক খালি ব্রিজের সামনে রাস্তায় আবারো বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ফাটলের আকৃতি। দ্রুত সংস্কার না করা হলে ধসে যেতে পারে সড়কের বড় একটা অংশ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।  আশাশুনি হতে বড়দল সড়কটি বর্তমানে খুবই ব্যস্ততম প্রধান সড়ক। দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বড়দল হাটে যাতোয়াতের একমাত্র সড়ক। সড়কের এক প্রান্তে রয়েছে মানিকখালী সেতুর টোল প্লাজা। এই সেতু থেকে বছরে লাখ লাখ টাকা আয় করে সরকার। এই সড়ক দিয়ে সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা, তালা, পাটকেল ঘাটা ও খুলনা জেলার পাইকগাছা, কয়রাসহ আশাশুনির দক্ষিণ অঞ্চল প্রতাপনগর সড়কে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহন চলাচল করে।  সড়কটিতে গত কয়েকদিন আগে হালকা বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একই স্থানে ব্রিজের ঢালু পানি যেয়ে রাস্তার স্লোপের মাটি ধুয়ে পিচ ও ইটের খোয়া উঠে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছিল। সে ফাটলটি ঠিক করার পরে আবারো পার্শ্ববর্তী একই স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।  এছাড়া মানিকখালি ব্রিজ টু বড়দল ব্রিজ পর্যন্ত সড়কের ৩ জায়গায় পিচের উপরে

ব্রিজের সামনে সড়কে ফাটল, দুর্ঘটনার শঙ্কা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার জনগুরুত্বপূর্ণ বড়দল সড়কের মানিক খালি ব্রিজের সামনে রাস্তায় আবারো বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ফাটলের আকৃতি। দ্রুত সংস্কার না করা হলে ধসে যেতে পারে সড়কের বড় একটা অংশ। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। 

আশাশুনি হতে বড়দল সড়কটি বর্তমানে খুবই ব্যস্ততম প্রধান সড়ক। দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বড়দল হাটে যাতোয়াতের একমাত্র সড়ক। সড়কের এক প্রান্তে রয়েছে মানিকখালী সেতুর টোল প্লাজা। এই সেতু থেকে বছরে লাখ লাখ টাকা আয় করে সরকার। এই সড়ক দিয়ে সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর, দেবহাটা, তালা, পাটকেল ঘাটা ও খুলনা জেলার পাইকগাছা, কয়রাসহ আশাশুনির দক্ষিণ অঞ্চল প্রতাপনগর সড়কে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানবাহন চলাচল করে। 

সড়কটিতে গত কয়েকদিন আগে হালকা বৃষ্টির কারণে পার্শ্ববর্তী একই স্থানে ব্রিজের ঢালু পানি যেয়ে রাস্তার স্লোপের মাটি ধুয়ে পিচ ও ইটের খোয়া উঠে বড় ধরনের ফাটলের সৃষ্টি হয়েছিল। সে ফাটলটি ঠিক করার পরে আবারো পার্শ্ববর্তী একই স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। 

এছাড়া মানিকখালি ব্রিজ টু বড়দল ব্রিজ পর্যন্ত সড়কের ৩ জায়গায় পিচের উপরে ইটের সলিং বসানো রয়েছে। সড়কটির পিচ উঠে গিয়ে ছোট বড় গর্ত হয়ে গেছে। ফলে যানবাহনে চলাচলকারী যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঝাঁকুনিতে যানবাহনে বসে থাকা দুস্কর হয়ে পড়ে। অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে এ পথে যাতয়াত রীতিমত অসম্ভব হয়ে পড়েছে।  

এদিকে গোয়ালডাঙ্গা রাজু পুলিশের বাড়ির সামনে ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি পানি নিষ্কাশনের কালভার্ট হুকমিরমুখে। ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনভোগান্তি দূর করতে এলাকাবাসী সংসদ সদস্যসহ বিভাগীয় কর্মকর্তা ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

সাতক্ষীরা সড়ক ও জনপদ-১ এর নির্বাহী কর্মকর্তা পারভেজ হোসেন বলেন, একই স্থানে আগে একবার গর্ত হয়েছিল সেটা ঠিক করে দেওয়া হয়েছে। আবার গর্ত হয়েছে দ্রুতই লোক পাঠিয়ে ঠিক করে দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow